হোম
তথ্য ও প্রযুক্তি

২০২০ সালে ফোল্ডিং স্মার্টফোন কি ব্যবসাসফল হবে ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৯ ৯:২০ পূর্বাহ্ণ

Motorola-mobile-mknewsbd

ফাইল ছবি

মটোরোলার নতুন ফোল্ডিং স্মার্টফোন মটোরোলা ঘোষণা দিয়েছে যে তারা তাদের নতুন রেজর সিরিজ আরো কিছুদিন পরে বাজারে ছাড়বে। ভার্টিকাল ফোল্ডিং স্ক্রিনসহ এই ফোনটি মটোরোলা’র ২০০৫ সালের জনপ্রিয় ফোন মটোরেজর’এর আধুনিক ভার্সন। প্রায় ১৫০০ ডলার দামের এই ডিভাইসটি যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করা শুরু করার কথা ছিল ২৬শে ডিসেম্বর। দেরি হওয়ার জন্য মালিকানাধীন প্রতিষ্ঠান লেনোভো রেজর’এর জনপ্রিয়তাকে দায়ী করছে। তারা বলছে ফোনের চাহিদার পরিমাণ এর যোগানের চেয়ে অনেক বেশি। তবে এই ফোল্ডিং ফোনেও বেশ কিছু সমস্যা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড সেট বাজারে ছাড়ে এবছরের সেপ্টেম্বরে

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড সেট বাজারে ছাড়ে এবছরের সেপ্টেম্বরে

এখনো ফোন বাজারজাত করার নতুন তারিখ না জানালেও মটোরোলা জানিয়েছে যে ফোন বাজারে ছাড়তে খুব বেশি দেরি হবে না। ফোনটির পরীক্ষানাধীন মডেল ব্যবহার করেন, তখন এর হার্ডওয়্যারে কিছু সমস্যা খুঁজে পান। তার মতে, এটি প্রাথমিক ডিভাইস হিসেবে নয়, বরং ফ্যাশনেবল পণ্য হিসেবে মানুষ ব্যবহার করতে বেশি পছন্দ করবে। দাম হিসেবে ১৫০০ ডলার একটু বেশি মনে হলেও ফোল্ডিং সেটগুলোর মধ্যে এর প্রতিদ্বন্দ্বী ফোনগুলোর – স্যামসাং ফোল্ড (১৯৬০ ডলার) ও হুয়াওয়ে মেইট এক্স (২৬০০ ডলার) – চেয়ে এর দাম কমই। এপ্রিলে স্যামসাং-ও তাদের ফোল্ড সেটের আনুষ্ঠানিক বাজারজাতকরণের তারিখ স্থগিত করে, যখন পরীক্ষামূলক ব্যবহারকারীরা জানায় যে ফোনের স্ক্রিন ভেঙে গেছে। স্যামসাংয়ে সমস্যা দেখা যাওয়ার পর হুয়াওয়েও জানায় যে তাদের আরো পরীক্ষা করতে হবে এবং তাদের মেইট এক্স’এর বাজারে ছাড়ার তারিখ পেছায় তারা।

হুয়াওয়ে মেইট এক্স ও স্যামসাং ফোল্ড ঘোষিত সময়ের চেয়ে বেশ কিছুদিন দেরিতে বাজারে ছাড়া হয়

হুয়াওয়ে মেইট এক্স ও স্যামসাং ফোল্ড ঘোষিত সময়ের চেয়ে বেশ কিছুদিন দেরিতে বাজারে ছাড়া হয়

দেরিতে হলেও দু’টি ডিভাইসই শেষ পর্যন্ত বাজারে ছাড়া হয় – ফোল্ড আসে সেপ্টেম্বরে এবং মেইট এক্স নভেম্বরে। এবছরের শুরুতে ধারণা করা হয় যে, স্মার্টফোনের বাজারের মন্দার ভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে নতুন এই ফোল্ডিং সেটগুলো। তবে ফোল্ডিং স্মার্টফোন প্রথম বাজারে আনার কৃতিত্ব কিন্তু কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানের নয়। ২০১৮ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার রয়্যাল কর্পোরেশন ফ্লেক্সপাই নামের একটি ফোল্ডিং সেট প্রকাশ করে বেইজিংয়ে। তবে ঐ সেটটি সেভাবে বাজারজাত করা হয়নি এবং এর রিভিউও খুব একটা ভাল ছিল না।

এবছরের জানুয়ারিতে শাওমি’র প্রেসিডেন্ট বিন লিনও একটি ফোল্ডিং ফোনের পরীক্ষামূলক ভার্সন প্রদর্শন করেন, কিন্তু চীনা প্রতিষ্ঠানটি এখনো ব্যবহারকারীদের জন্য পণ্যটি চূড়ান্ত করতে পারেনি। তবে আগামী দশকে স্মার্ট ডিভাইসের বাজারে ফোল্ডিং প্রযুক্তি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে ধারণা পোষণ করেন বিশেষজ্ঞরা।

ফোল্ডিং সেটগুলোর মধ্যে হুয়াওয়ের মেইট এক্সের দাম সবচেয়ে বেশি

ফোল্ডিং সেটগুলোর মধ্যে হুয়াওয়ের মেইট এক্সের দাম সবচেয়ে বেশি

প্রযুক্তি বিশ্লেষক বেন উড বলেন, শুধু স্মার্টফোনই নয়, আগামী এক দশকে নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্যেই বিপ্লব ঘটাবে ফোল্ডিং স্ক্রিনের এই প্রযুক্তি। কিছুদিনের মধ্যেই সব ধরণের পণ্যে স্ক্রিন লাগানো দেখতে পাবো। আর এ ধরণের প্রযুক্তির বেশি দাম থাকার বিষয়টি নিয়ে যারা চিন্তিত, তাদের জন্যও একটি সুখবর রয়েছে।

কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবারের ভাইয়ের প্রতিষ্ঠান ‘এসকোবার ইনকর্পোরেটেড’ ঘোষণা দেয় যে ফোল্ডিং সেট দিয়ে তারা স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে এবং তাদের প্রথম পণ্যের দাম হবে ৩৪৯ ডলার। বেশ কয়েকটি প্রযুক্তি ওয়েবসাইট জানিয়েছে যে ডিজাইন ও ফোনের অভ্যন্তরীন যন্ত্রাংশের হিসেবে এসকোবার ফোল্ড ওয়ানের সাথে রয়্যাল ফ্লেক্সপাইয়ের যথেষ্ট মিল রয়েছে। তবে প্রতিষ্ঠানটির নিজেদের ওয়েবসাইটেই এই ফোনটির উল্লেখ নেই।
তবে স্যামসাং বা হুয়াওয়ের মত প্রতিষ্ঠান এই ফোন নিয়ে খুব একটা উদ্বিগ্ন হবে না সম্ভবত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে সমাজ সেবার সপ্তাধিক কর্মশালা অনুষ্ঠিত। 
রংপুর 58 minutes আগে

ঠাকুরগাঁওয়ের সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
রংপুর 2 hours আগে

বোচাগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেই সফল করার লক্ষে অবহিতকরণ সভা
রংপুর 3 hours আগে

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 7 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 10 hours আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 11 hours আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে ড্রাগন চাষ করে সফল আজিজুর, ৩০ লাখ টাকার ফল
অর্থনীতি 11 hours আগে

দিনাজপুরে আ,লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি পালিত।
রংপুর 11 hours আগে

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক