admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১৬ টাকার ইনজেকশনের দাম নিল ৮০০ টাকা জানালেন ভুক্তভোগী লিটন আহমেদ। তিনি এমনটি অভিযোগ করেছেন। প্রসূতি বোনকে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আসেন লিটন আহমেদ।গতকাল বুধবার রাতে সিজারের মাধ্যমে তার বোন ছেলে সন্তানের জন্ম দেন। কয়েক ৬ ঘণ্টা যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়ে নবজাতক। পরে হাসপাতালে বারবিট নামে ইনজেকশনের সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলেন দায়ীত্বরত চিকিৎসক।
লিটন আহমেদ হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন ফার্মেসিতে গেলেও পাননি সেই ইনজেকশন। পরে হাসপাতালের বিপরীতে থাকা আখানগর ফার্মেসিতে ১৬ টাকার ইনসেপ্টা কোম্পানির বারবিট ইনজেকশনটি তাকে ৮০০ টাকায় কিনতে হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চড়া দামে ইনজেকশনটি কেনেন লিটন আহমেদ। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে।
লিটন আহমেদ বলেন যে, আমি সবগুলা ফার্মেসি খুঁজেও পাইনি। পরে আখানগর ফার্মেসি থেকে দিতে চাইলো। আমি দাম জানতে চাইলে তিনি ১ হাজার টাকা চান। অথচ সেটির দাম ১৬ টাকা। আমি এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে দাম কমানোর অনেক অনুরোধ করলাম। কিন্তু তিনি বললেন সম্ভব নয়। পরে আরও অনুরোধ করার পর ৮০০ টাকা দিয়ে আমাকে ইনজেকশনটা নিতে হলো। আমি নিরুপায় হয়ে কিনতে বাধ্য হয়েছি। তাদের কাছে রশিদ চেয়েছিলাম তারা দেননি। এভাবে যদি বেকাদায় ফেলে ওষুধের দাম বেশি নেওয়া হয় তাহলে তো দরিদ্র মানুষের বিনা চিকিৎসায় মারা যাবে। তিনি জানান আমি চাই যারা এতো দাম নেয় তাদের আইনের আওতায় আনা হোক।
আখানগর ফার্মেসির মালিক খাদেমুল ইসলাম বলেন কোম্পানি কোনো সরবরাহ দিতে পারছে না। সে কারণে ইনজেকশনটির দাম বেশি। আমাদের কেনা বেশি, সে বেশি দামে বিক্রি করতে হয়েছে।