হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মো:হানিফুর রহমান, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের
উপজেলা প্রশাসঅয়োজনে, হরিপুর উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর ২০২৩ ইং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভাপতি, মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপদেষ্টা উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, হরিপুর, ঠাকুরগাঁও, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ রুবেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, হরিপুর, ঠাকুরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব মোঃ আবু বেলাল সিদ্দিক ও ইএসডিও’র সিনিয়র এসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং প্রকল্পের ফোকাল পার্সন নির্মল মজুমদার।প্রকল্পের সমন্বয়কারী জনাব মোস্তফা কামালের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও’র সিনিয়র এসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং প্রকল্পের ফোকাল পার্সন নির্মল মজুমদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবু বেলাল সিদ্দিক, সদস্য সচিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, হরিপুর, ঠাকুরগাঁও।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের শ্রমজীবি পরিবারকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলোর সাথে প্রবেশ করাতে হবে এবং সকলের কাছে অনুরোধ আজ থেকে কোন জায়গায় ঝুঁকিপূর্ণ কাজে কোন শিশুকে দেখলে তা প্রতিহত করবেন বা আমাদের জানাবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপদেষ্টা, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, হরিপুর, ঠাকুরগাঁও মোঃ জিয়াউল হাসান আনুষ্ঠানিকভাবে হরিপুর উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে কাজ করার জন্য ইএসডিও এবং আইএলওকে ধন্যবাদ জানান। ’

সর্বশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি মোঃ আরিফুজ্জামান বলেন, আর কোন শিশু যাতে ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত হতে না পারে সে বিষয়ে ইউপি চেয়ারম্যান সহ সকলকে সজাগ থাকতে হবে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে কাজ করার জন্য ইএসডিও এবং আইএলওকে ধন্যবাদ জানান।

উল্লেখ থাকে যে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র সহায়তায় ইএসডিও ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় সিএলএমএস প্রকল্প বাস্তবায়ন করছে। যার মূল লক্ষ্য ঠাকুরগাঁও জেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত করা। প্রথম পর্যায়ে ৫৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এ পর্যায়ে উপজেলাগুলির মধ্যে বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল এবং হরিপুর উপজেলাকে ঘোষণা করা হলো। পরবর্তীতে ঠাকুরগাঁও সদর উপজেলাকে ঘোষণা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 20 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক