হোম
নির্বাচিত কলাম

স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করে বলেছেন সীমান্ত হত্যা বন্ধ না হওয়া দুঃখজনক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করে বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না-এটা দুঃখজনক। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিজিবি ও বিএসএফ তাদের সাধ্যমত চেষ্টা করছে।মঙ্গলবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় লালমনিরহাট ও নীলফামারী জেলার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর দেশের বাইরে রয়েছে, তাদের দেশে কবর দেওয়ার ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, র‍্যাব আজ এলিট ফোর্স হিসেবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। সেবার জন্য দেশের মানুষের হৃদয়ে স্থান পেয়েছে র‍্যাব। মানুষের আশ্রয়ের জায়গায় স্থান করে নিয়েছে। তাই র‍্যাবের কথা আজ সবার মুখে মুখে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ আজ জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে। দেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না। জঙ্গির মা তার ছেলেকে র‍্যাব প্রধানের হাতে তুলে দিয়েছেন। র‍্যাব তাকে সংশোধন করে দেশের কল্যাণে কাজে লাগিয়েছে।
দেশের মানুষের মুখে একটাই কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন, ততদিন দেশের আকাশ বাতাস ভালো থাকবে। বাংলাদেশ আলোকিত থাকবে। এগিয়ে যাবে দেশ, যোগ করেন মন্ত্রী। তিস্তায় পানি প্রবাহ না থাকলেও কৃষির উৎপাদন যাতে হ্রাস না পায়, সেজন্য প্রয়োজনীয় সবই প্রধানমন্ত্রী করছেন। দেশের মানুষের জন্য যা যা করা দরকার, সবই তিনি করছেন। তার কাছে নো শব্দটা নেই। তাই আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সমর্থন দিয়ে তার পতাকাতলে থাকতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‍্যাব) আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট সংসদ সদস্য মোতাহার হোসেন। অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বি-তল ডাকবাংলোর উদ্বোধন ।
অর্থনীতি 2 hours আগে

দিনাজপুরের ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ
অপরাধ 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে যুব দিবস পালিত।
জাতীয় 3 hours আগে

সুনামগঞ্জে বাজারে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ, পুলিশের জালে কৃষকদলের দুই নেতা।
আইন-বিচার 3 hours আগে

বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের।
বগুড়া 4 hours আগে

দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন। 
রংপুর 1 day আগে

পঞ্চগড় রেল ষ্টেশন পরিদর্শন করেছেন মহাপরিচালক।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ
রংপুর 1 day আগে

বগুড়ার এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে সবাই ফেল।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক