admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ
সৌদি বিশ্ববিদ্যালয়ে আগুন ভয়াবহ হামলা, বিশ্ববিদ্যালয়ে আগুন। বার্তা সংস্থা এপি ও রয়টার্স জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়। সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হলেও তার ধ্বংসাবশেষ আছড়ে পড়ে জিজান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে একাধিক ভবনে আগুন ধরে গেলে দমকল বাহিনীর তা নিয়ন্ত্রণে আনে। তবে এসব হামলা ও অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি উল্লেখ করা হলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার নিন্দা জানানো হয় বিবৃতিতে।

সৌদি জোট বলছে, ইয়েমেনের বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি সাদা থেকে আজকের হামলা পরিচালিত হয়। এর আগে গত সোমবার দুটি তেল স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। চলতি বছরের সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনি হুথিদের হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পে য়েছে বলে আন্তর্জাতিক গণ মাধ্যমের খবরে বলা হয়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।২০১৫ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর আল হাদিকে ক্ষমতাচ্যুত করে। তাকে ক্ষমতায় ফেরাতে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদির নেতৃত্বাধীন চার দেশের জোট।