হোম
নির্বাচিত কলাম

সেফুদা ও হেলেনা জাহাঙ্গীরের সাথে টাকা নয়, হৃদয়ের লেনদেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সেফুদা ও হেলেনা জাহাঙ্গীরের সাথে টাকা নয়, হৃদয়ের লেনদেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক উপ-কমিটির বহিষ্কৃত সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন গতকাল শুক্রবার সংস্থাটি জানায়, অস্ট্রিয়া প্রবাসী বিতর্কিত সেফাতুল্লাহ ওরফে সেফুদার সঙ্গে তার লেনদেন ছিল। হেলেনাকে নাতি ডাকতেন সেফুদা এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগও হতো। এ ঘটনায় গতকালই এক ভিডিও বার্তায় হেলেনা জাহাঙ্গীরের মুক্তি দাবি করে সেফুদা বলেন, আমার সঙ্গে তার দেখা হয়নি, কথা হতো টেলিফোনে।

স্মার্ট নারী হেলেনা দুঃসাহসের সঙ্গে কথা বলতেন, অবিলম্বে সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দিতে হবে। আজ শনিবার ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন, আমার সঙ্গে হেলেনার টাকা-পয়সা বা সম্পদের লেনদেন নেই, আছে হৃদয়ের লেনদেন। সবশেষ গতকালকেও কল দিয়ে বলেছে, ‘আই লাভ ইউ দাদা’। জবাবে আমিও বলেছি- লাভ ইউ টু। লাভ ইজ পাওয়ার, ভালোবাসাই আমার আদর্শ। এ সময় লাভ ইজ পাওয়ার লেখা ও নিজের ছবি সংযুক্ত টি-শার্ট দেখিয়ে সেফুদা বলেন, হাজার হাজার লোক এটি কিনছে।

আই লাভ হেলেনা। হোয়াই নট, হোয়াই আই সুড নট লাভ হেলেনা? এমন বক্তব্য দেয়ার পর সেফুদাকে বলতে দেখা যায়, হু ইজ হেলেনা জাহাঙ্গীর? আই ডোন্ট নো, আই ডোন্ট নিড টু নো। পরে আবার তিনি বলেন, প্রায় তিন বছর ধরে অনলাইনে আমি হেলেনাকে চিনি। মানে সে আবিষ্কার করেছে আমাকে। এর আগে হেলেনাকে গুলশানের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী, অবৈধভাবে সংরক্ষণ করা হরিণের চামড়া, বিভিন্ন দেশের মুদ্রা, ওয়াকিটকি ও ড্রোন উদ্ধার করার কথা জানায় র‌্যাব। এ জন্য ভিন্ন ভিন্ন আইনে তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা।

ইতোমধ্যে হেলেনা জাহাঙ্গীরের নামে রাজধানীর গুলশান থানায় দুটি এবং পল্লবী থানায় একটি মামলা হয়েছে। গুলশান থানার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চাকরিজীবী লীগ’ নামে নতুন একটি সংগঠন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। পরে তাকে আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। গত ১৭ জানুয়ারি এই কমিটির সদস্য পদ লাভ করেন আলোচিত এই নারী।

এ ছাড়া গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন হেলেনা জাহাঙ্গীর। সম্প্রতি নায়িকা পরিমনি ইস্যুতেও অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিনের পক্ষ নিয়ে কথা বলে আলোচনায় আসেন তিনি। জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও পদেও রয়েছেন এই ব্যবসায়ী নেতা।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক