হোম
নির্বাচিত কলাম

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মরমী সাধক প্রতাপ রঞ্জন তালুকদারের ৭৮তম জন্মবার্ষিকী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে মরমী সাধক প্রতাপ রঞ্জন তালুকদারের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু কোন সূরে যাও বাশঁরী বাজাইয়ারে ভাটিয়াল নাইয়া,ও আমার মনপ্রাণ কারিয়া নিলায় বাঁশির গান শুনাইয়ারে” এই ধামালী গানের রচয়িতা মরমী সাধক লোক কবি প্রতাপ রঞ্জন তালুকদারের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সুরমা নদী ঘেষা টাইলা গ্রামে প্রয়াত কবি প্রতাপ রঞ্জন তালুকদারের বাড়ির পাশের মাঠে দু”দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে। প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উদযাপন কমিটি ও শান্তিগঞ্জ উপজেলা প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের সভাপতি জয়ন্ত তালুকদার পুল্টনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্যামল দে”র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী তহুর আলী,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকন,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর,যুগ্ম সাধারন সম্পাদক মো. মাসুক মিয়া,ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তাক বাহার, শিক্ষক প্রণব দাস মিঠু,শিক্ষক নীলকণ্ঠ দাস,অসিত কুমার দাস,প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উদযাপন কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. মছরু মিয়া,সাধারন সম্পাদক রাসেল আহমদ,ওবায়দুল হক মিলন,শুভেন্দু শেখর দাস,কবির ছেলে প্রসেজিৎ তালুকদার ও পিন্টু তালুকদার,সুধারঞ্জন দাস প্রমুখ।
কবি প্রতাপ রঞ্জন তার জীবদ্দশায় ৮ শতাধিক ধামালী গানের রচয়িতা প্রয়াত মরমী সাধক লোক কবি প্রতাপ রঞ্জন তালুকদার। হাওরপাড়ের জেলা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সুরমা নদী ঘেষা এক অজপাড়া টাইলা গ্রামে প্রমোদ রঞ্জন তালুকদার ও মাতা অমূল্য বালা তালুকদারের গর্ভে ১৩৫২ বাংলায় জন্মগ্রহণ করেন এই মরমী কবি। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। অভাব অনটন আর টানাপোড়নের সংসারে কবি অন্যর জমিতে দিনমুজুরের কাজ করে ৫ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করলেও আর্থিক অসংগতির কারণে প্রাইমারী স্কুলের গন্ডি পেরিয়ে হাইস্কুলে যাওয়া সম্ভব হয়ে উঠেনি তার। তিনি তার মেধা.প্রজ্ঞা,মনন আর অনুভূতি দিয়ে দিনমুজুরের কাজের ফাকেঁ ফাকে রাতে হ্যারিকেন জ্বালিয়ে নিজের ভাঙ্গা কুঠিরে রাতে গান রচনা করতেন। গানগলো আসর বন্দনা,বাংলা ভাষার ধামালী,দেশাত্মবোধক ধামালী,স্বাধীনতা ধামালী,দেশ প্রেমিকের ধামালী,শিক্ষামূলক ধামালী,যৌতুক নিষেধ ধামালী,ইন্দিরা পতন ও জামাই স্নানসহ মরমী সাধক প্রতাপ রঞ্জন তালুকদার তার জীবদ্দশায় প্রায় ৮ শ উপরে গান রচনা করে গেছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে এই মরমী কবির বান্দা ধামাইল গানের প্রচলন এখনো বিদ্যমান আছে। তিনি সংগীত বইসহ অসংখ্য বই রচনাও করে সিলেট বিভাগ থেকে শুরু করে চট্রগ্রাম,বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে কবি নিজে তার লিখা বই বিক্রি করে জীবন জীবিকা চালাতেন।
তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও রাধারমণ দত্তের মতো গান রচনা ও গবেষনায় কোনদিন পিছিয়ে ছিলেন না। কিন্ত এই কবির মিডিয়াতে প্রচার ও প্রসার না থাকায় তিনি আজীবন রয়ে গেছেন অজপাড়া গায়ের ভাঙ্গা এক কুঠিরে। তিনি সংসার জীবনে ন্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজনসহ গুনগ্রাহি রেখে নানান রোগভোগে আক্রান্ত হয়ে গত ২০০৯ সালের ৪টা অক্টোবর নিজ বাড়িতে পরলোক গমণ করেন। কবির জন্মবার্ষিকীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্তবৃন্দ অসংখ্যা শিল্পীদের পদচারনায় টাইলা গ্রামে কবির বাড়িতে তিল ধারনের ঠাই নেই। এই উৎসব চলবে আগামীকাল রবিবার গভীর রাত পর্যন্ত। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কবির ভক্তদের দাবী তার বাড়িতে একটি বসতঘর নির্মাণের পাশাপাশি কবির গানগুলো সংরক্ষনের জন্য একটি পাঠাগার নির্মাণ প্রয়োজন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 7 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক