হোম
অপরাধ

সুনামগঞ্জ পাথর নিলামে মত্ত প্রশাসন,ধ্বংসের মুখে ধোপাজান চলতি নদীর পরিবেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে নিলামের নামে ধংশ করা হচ্ছে পরিবেশ। নদীর পশ্চিম পাড়ে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরায় গত ১১ জানুয়ারী ২০২৩ ইং টাস্কফোর্স কমিটি কর্তৃক উন্মুক্ত নিলামের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ৫৬ হাজার ঘনফুট পাথর ৮৩,৮৪,৯৮৪ টাকায় বিক্রয় করা হয়। উন্মুক্ত নিলামে অংশ গ্রহণকারীদের ২৫ জানুয়ারী ২০২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে মধ্যে নিলামকৃত পাথর জলপথে ও স্থলপথে সরিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে কাগজ হস্তান্তর করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহীম জাদিদ। গত ২৫ ফেব্রুয়ারী থেকে নিলামকৃত পাথর জলপথে ও স্থলপথে স্থানান্তর শুরু হয়। যেখানে শর্ত থাকে নিলামকৃত পাথর সরিয়ে নেওয়ার জন্য নিলাম দাতাদের ক্ষমতাপত্র দেওয়া হয়।যে ক্ষমতাপত্রে কোথাও উল্লেখ নেই নদী থেকে পাথর উত্তোলণ করা যাবে। সেখানে শুধু নিদিষ্ট মেয়াদ দেওয়া হয়েছে ঐ মেয়াদের মধ্যে নিলামকৃত পাথর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। যা সরিয়ে নিতে এক সপ্তাহ লাগতে পারে আবার এক মাসও লাগতে পারে। সরেজমিনে দেখা যায় নদীতে দুই হাজার ঘনফুট ষ্টিল নৌকা দিয়ে পাথর বাহির হয় অথচ যার হিসাব মাত্র ২শতাধীক ধরা হয় বাকি পাথরের হিসাব নিচ্ছেন না কর্তৃপক্ষের কেউ? এভাবেই প্রতিনিয়ত প্রশাসনের চোখে ধোঁকা দিয়ে নিলামের নামে ধোপাজান নদীর তলদেশ থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলণ করে নিলামকৃত মাল বলে সাধারণ মানুষকে বুঝিয়ে ২৪ঘন্টা চলে ছোট বড় শত শত ষ্টিল নৌকা? প্রতিদিন পঞ্চাশ হাজার ঘনফুট পাথর বাহির হলে এক লক্ষ পঞ্চাশ হাজার নিলামের পাথর বাহির হতে সময় লাগে মাত্র তিন দিন। আর স্থলপথে প্রতিদিন শতশত অর্ধ শতাধিক ঘনফুট ক্ষমতা বহনকারী ট্রাক্টর চলে যার হিসাব সঠিকভাবে কর্মকর্তার নিকট দেওয়া হয় না বলে জানা যায়। সরেজমিনে দেখা যায় বড় বড় নৌকা লোড করে নিয়ে যাচ্ছে নৌপথে। স্থলপথে নিয়ে যাচ্ছে অর্ধশতাধিক ট্রাক দিয়ে। একাধিক নৌকা ও ট্রাকের চালান এবং কাগজ খতিয়ে দেখলে দেখা যায় কোন চালানে মালের পরিমাণ উল্লেখ করা হয়না। কিছু কিছু জায়গায় দেখা যায় নদীর তীরে বসতবাড়ীর পাশে বালি সরিয়ে গভীর গর্তকরে পাথর উত্তোলন করা হচ্ছে । আর রাতের বেলা দেখা যায় ভিন্ন চিত্র, রাত একটু গভীর হলেই চলে ড্রেজার মেশিনের তান্ডব। ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে নৌকায় লোড করে পাথরের পরিমান উল্লেখ না করা কাগজ দিয়ে চালিয়ে যাচ্ছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকার রমরমা নিলাম ব্যবসা। দেখা যায় নদীর পাড় ভেঙ্গে ছোট ছোট বারকি নৌকা দিয়ে লোড বিক্রয় করে পঙ্গপাল নামের স্টিলের নৌকায়। এই পঙ্গপালের পাথর একইভাবে পরিমান উল্লেখ ছাড়া কাগজ নিয়ে ধোপাজান নদী থেকে বাহির হচ্ছে।

অপরদিকে তাকালে দেখা যায়,দিনে ও রাতে শতাধিক ট্রাক পাথর ভর্তি করে চালানে মালের পরিমাণ উল্লেখ না করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কত তারিখে কয়টি ট্রাক ও কি পরিমান পাথর নদী থেকে নৌকা যুগে এই নিলামের কাগজ দেখিয়ে বাহিরে নিয়ে যাচ্ছে এগুলো দেখার কি কোন কতৃপক্ষ নেই? নাকি কর্তৃপক্ষের ইশারায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিলামের নামে তারা নিজেদের জড়িয়ে নিয়েছেন বালু ও পাথর ব্যবসায়?
অনুসন্ধানে জানা যায় সুনামগঞ্জ সদর উপজেলার নিলামের পর শুরু হয় বিশ্বম্ভপুর উপজেলার। এক মাস সদর আরেক মাস বিশ্বম্ভপুর এভাবেই চলছে ইজারা বিহীন ধোপাজান নদীর রঙ্গ লিলা। এক দিকে সরকার রাজস্ব পাচ্ছে ১লক্ষ টাকা আর অসাধু সিন্ডিকেট পাচ্ছে পাঁচ লক্ষ টাকা? এসমস্ত নাটকিয় নিলামের খেলা না করে ধোপাজান নদী ইজারা দিলে এক দিকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব যেমন পেত অন্য দিকে দিন মজুর শ্রমিকদের জীবন জীবিকার চালানোর পথ হত। অপরদিকে পাহাড়ি ঢলে নেমে আসা অফুরন্ত বালুর চর থেকেই পাথর এবং বালি তুলে সাধারণত ব্যবসায়ীদের ও চলাচলের সুযোগ হত।কিন্তু কর্তৃপক্ষ সেই উদ্যোগ না নিয়ে রহস্যময় কারনে কেন যে নিলাম নিলাম খেলায় মেতেছেন সেই পশ্নের উত্তর জানা নেই বা জানতে চাইলেও কেউ মুখ খুলতে রাজি নন। আর এসব বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তা কঠোরভাবে নির্দেশনা দিয়ে থাকলেও ডিউটিরত সিপাহীরা তাদের ঘুমে রেখে সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে ১লক্ষ পাথর বাহির হলে হিসাব দেয় মাত্র পাচ হাজার পাথর বাহির হয়েছে? এমন অভিযোগ রয়েছে ধোপাজান কালের মুখে ডিউটিতে থাকা তিন সিপাহির উপর যারা পুলিশ কর্মকর্তাকে ঘুমে রেখে সিন্ডিকেটর সাথে হাত মিলিয়ে কলঙ্ককৃত করে চলেছে পুলিশ প্রশাসনকে। ওরা কারা? যা আগামী পর্বে প্রতিবেদনে তুলে ধরা হবে। এবং বিশ্বম্ভপুরের দুই সিপাহি দালাল যারা বিশ্বম্ভপুর উপজেলার কর্মকর্তাদের সাথে পাথর নিয়ে লুকোচুরি খেলা করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিলামের নামে ধোপাজান নদীর তলদেশ থেকে রাতের অন্ধকারে কুয়াশার আড়ালে ড্রেজার মেশিনের তান্ডব লিলা শুরু করেছেন তাদের প্রতিবেদন। এমনটির গুঞ্জন শুনা যাচ্ছে সাংবাদিক সমাজে। কবে শেষ হবে এসমস্ত কার্যকলাপ? নাকি কর্তৃপক্ষের উদাসিনতায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন নিলামের নামে ধংশ হতে থাকবে ধোপাজান নদীর পরিবেশ ও ভারসাম্য? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক তদারকির মাধ্যমে ধোপাজান নদীর পরিবেশ রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি দাবী নদীর পারে থাকা সাধারণ মানুষের।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক