জহুরুল ইসলাম,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজিপুর- উপজেলার বরইতলী মধ্যপাড়ার মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩), একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং বরইতলী পশ্চিমপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কাজিপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।