admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে নতুন ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷ সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬০হাজার ৯৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ১৮ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটি থেকে ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। যারা পূর্বে আক্রান্ত একজনের সাথে ক্লোজ কনট্রাক ছিলেন এবং কোয়ারেন্টাইনে ছিলেন৷ তবে ডরমিটরি থেকে আজকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷