admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৬ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে নতুন ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷ সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬২হাজার ১৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ১৪ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ১৪ জনের মধ্যে ১২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট।
তাছাড়া আজকে কমিউনিটি থেকে ৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। এরমধ্যে ৫ জন পূর্বের রোগীদের সাথে লিংক রয়েছে। যাদের ৫ জন আগেই কোয়ারেন্টাইন অর্ডারে ছিলেন৷ তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷