admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ
মুক্তক কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২৮ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের সবাই বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন৷ ডরমিটরি এবং কমিউনিটি থেকে আজকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর নতুন ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে কেউ ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
৪৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷