admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তের মধ্যে সবাই বিদেশ ফেরত যারা যিনি স্টে হোম নোটিশে ছিলেন৷ ডরমিটরি এবং কমিউনিটি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েনি। আজকেসহ পরপর ১২ দিন ডরমিটরি ও কমিউনিটি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি৷
গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যালঃ
১৯ নভেম্বর ২০ : ৪ জন৷
২০ নভেম্বর২০ : ৪ জন।
২১ নভেম্বর ২০: ৫ জন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২১ নভেম্বর নতুন ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮০৬৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে একজন আইসিইউতে। ৩৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷