admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মে, ২০২০ ২:১৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ৩০ মে দুপুর ১২ টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৫০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৩৬৬ জন।
আক্রান্তদের মধ্যে ২ সিঙ্গাপুরীয়ান,পার্মানেন্ট রেসিডেন্স (PR)। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৯ মে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩৩৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ১৯৬২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৩ জনের মৃত্যু হয়েছে।