admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২০ ৫:৩৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ২৫ জুন (দুপুর ১২ টা পর্যন্ত) সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তথ্য মতে, সিঙ্গাপুরে আজকে নতুন ১১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকে আক্রান্তদের মধ্যে একজন সিঙ্গাপুরিয়ান ও চারজন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৪ জুন ৩০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৩৬ হাজার ২৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরে এখনো ১৮৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে একজনের অবস্থা ক্রিটিকাল তাকে আইসিইউতে রাখা হয়েছে।
২৪ শে জুন সর্বশেষ তথ্যমতে ৬ হাজার ১০৯ জনের শারীরিক অবস্থা ভালো। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।