admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যস্ত সিঙ্গাপুরে টিকাদানকে গতিশীল করতে আরো কেন্দ্র খোলার আহব্বান। সিঙ্গাপুরে আরো টিকাদান কেন্দ্র খোলার জন্য। যার মাধ্যমে টিকাদান প্রক্রিয়া আরো গতিশীল করা হবে। আমাদের এখন ২৪ টি টিকাদান কেন্দ্র আছে৷ এপ্রিলের মাঝামাঝি সিঙ্গাপুরে ৪০ টি টিকাদান কেন্দ্র টিকা কর্মসূচি পরিচালনা করবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৷
পূর্বে নির্দিষ্ট গ্রুপের জন্য যারা একাধিক এলার্জিতে ভুগছিলেন তাদের টিকা দেওয়া হয়নি৷ তবে তারাও এখন টিকা নিতে পারবেন। এখন pfizer-biontech এবং moderna ভ্যাকসিন তাদের জন্য নিরাপদ বলে প্রমানিত হয়েছে। যাতে আমরা সন্তুষ্ট । আরো তথ্যের জন্য ভিজিট করুন ;https://www.moh.gov.sg/covid-19/vaccination।
আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া৷ আপনি যদি মেডিক্যালি ফিট হোন তাহলে যখন আপনার টিকা গ্রহণের সময় আসবে তখনই টিকা নিন। আসুন আমাদের ভালোবাসার মানুষদের করোনার বিরুদ্ধে সুরক্ষিত রাখতে একসাথে কাজ করি।