admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৯ ৮:৫৬ পূর্বাহ্ণ
দেশের সব রুটে আজ থেকে সব ধরনের নৌযান চলবে সারাদেশে (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে সব ধরনের নৌযান চলবে। ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাব কেটে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এ ঘোষণা দিয়েছে । গতকাল রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শুক্রবার সন্ধ্যা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।