হোম
আন্তর্জাতিক

সারা বিশ্বে ২০২১ সাল যেসব ঘটনার কারণে আলোচনায় ছিল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ৮:০৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্বাগতম ২০২২ইং সাল বিশ্বের সঙ্গে নিরাপদ হোক বাংলাদেশ। ২০২১ সাল যেসব ঘটনার কারণে আলোচনায় ছিল। গেল ২০২১ সালটা ছিল আলোচিত ও ঘটনাবহুল। রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, মহামারি মোকাবেলা, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে দেশে দেশে ছিল অস্থিরতা, বিক্ষোভ, দাঙ্গা ও সহিংসতা।

বৈশ্বিক করোনা মহামারি: বছরজুড়েই আতঙ্ক ছড়িয়েছে করোনা মহামারি। ২০২১ এর শুরুতেই করোনা নতুন করে শক্তি অর্জন করে। এরই মধ্যে প্রাণ গেছে প্রায় ৫৫ লাখ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৮ কোটি ১৯ লাখ। করোনা যত শক্তিশালী হয়েছে ততই জোরদার হয়েছে টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত ১৮৪টি দেশের ৭৪০ কোটি মানুষকে অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট পদে জো বাইডেন: বছরজুড়েই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন, দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে তার বেশ কিছু সিদ্ধান্ত চর্চার বিষয় হয়েছে। ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন বাইডেন। তবে যুক্তরাষ্ট্রের এবারের ক্ষমতা হস্তান্তর ছিল কিছুটা ব্যতিক্রমী। প্রথা অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে দায়িত্ব বুঝিয়ে দেননি ট্রাম্প। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ছাড়াও ইয়েমেনের বিরুদ্ধে সামরিক যুদ্ধে সহযোগিতা বন্ধ করে ওয়াশিংটন। ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে মার্কিন ক্যাপিটলে হামলা করে ঐতিহাসিক কলঙ্কের জন্ম দেন।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানঃ আগের বছরের নভেম্বরের নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে- এই অভিযোগে সদ্য সমাপ্ত বছরের ১ ফেব্রুয়ারি নির্বাচিত রাজনীতিকদের শপথ ও সরকার গঠনের দিন রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে কুখ্যাত মিয়ানমার সেনাবাহিনী। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের আটক করা হয়। জারি করা হয় জরুরি অবস্থা। ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি বিক্ষোভকারীকে হত্যা করে সামরিক জান্তা।

গাজায় ইসরায়েলি হামলাঃ ২০২১ সালের মে মাসে হঠাৎই বড় সংঘাত শুরু হয়। ইসরায়েলের সুপ্রিমকোর্ট পূর্ব-জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের পক্ষে রায় দিলে ফিলিস্তিনে বিক্ষোভ শুরু হয়। ১১ দিনের যুদ্ধে ফিলিস্তিনে শতাধিক নারী-শিশুসহ কমপক্ষে আড়াই শ জনের মৃত্যু হয়। বিপরীতে ইসরায়েলে মৃত্যু হয় ১২ জনের।

তালেবান ফের ক্ষমতায়ঃ আফগানিস্তানে ফের তালেবানের ক্ষমতা গ্রহণ ছিল ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। মে মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই ১৫ আগস্ট তালেবানের ঝটিকা অভিযানের মুখে দেশটির রাজধানী কাবুলের পতন হয়।

শরণার্থী সংকটঃ বছরজুড়েই আলোচনায় ছিল শরণার্থী সংকট। প্রধানত দারিদ্র্য, সংঘাত-সহিংসতায় ভিটেমাটি ছেড়ে পালিয়েছে লাখ-কোটি মানুষ। কেউ জীবন বাঁচাতে, কেউ ভাগ্য পরিবর্তনের আশায় এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছে। সীমান্তে সীমান্তে অমানবিক আচরণের শিকার হতে হয়েছে তাদের।

ইরানের পরমাণু কর্মসূচিঃ আলোচনায় ছিল ইরানের পরমাণু কর্মসূচি। স্থগিত হয়ে যাওয়া পরমাণু চুক্তি নিয়ে ভিয়েনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার জন্য তারিখ নির্ধারণের পরপরই ইরান জানায়, তারা ২৫ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার প্রায় ৬০ শতাংশই বিশুদ্ধ। সৌদি-কাতার সম্পর্ক: কাতার সন্ত্রাসীদের মদদ দিচ্ছে-ে এমন অভিযোগ করে ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। ২০২১-এর শুরুর দিকে কাতারের সঙ্গে সীমান্ত খুলে দিয়ে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে আসে সৌদি আরব।

ত্রিদেশীয় জোট অকাসঃ ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর অকাস নামে একটি নতুন জোট আবির্ভূত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক ভার্চুয়াল সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই জোটের ব্যাপারে বিশ্বকে জানান। চীন এই ‘অকাস’ গঠনের চুক্তিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সংকীর্ণ মানসিকতা’ হিসেবে আখ্যায়িত করেছে।

মার্কেলের বিদায়ঃ২৬ সেপ্টেম্বর জার্মানিতে জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচনে জয়ী হয় বিরোধী সোশ্যাল ডেমোক্র্যাট জোট। পরাজিত হয় সদ্য সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দল সিডিইউ-সিএসইউ। আগেই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি। নতুন চ্যান্সেলর হন ওলাফ স্কোলজ।

চীন-তাইওয়ান উত্তেজনাঃ অক্টোবরের শুরুতে অনবরত তাইওয়ানের আকাশের প্রতিরক্ষা সীমায় চীনা বিমানের অনুপ্রবেশ চমকে দেয় বিশ্বকে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী গত ৬ অক্টোবর বলেন, তাদের দ্বদ্ব গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।

এছাড়া তিউনিশিয়ায় বিক্ষোভঃ পেগাসাস কাণ্ড, ভারতে কৃষক বিক্ষোভ, সুদানে সেনাশাসন ও বিক্ষোভ, জলবায়ু পরিবর্তন, নাভালনি ইস্যুতে উত্তাল রাশিয়ার রাজনীতি, কিউবায় বিরল বিক্ষোভ এবং দক্ষিণ আফ্রিকায় দাঙ্গা ছিল বছরজুড়ে আলোচিত ঘটনা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 13 hours আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 17 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 1 day আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 1 day আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক