রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
সাভারে ঘরের মধ্যে গলা কেটে হত্যার বিচার চেয়ে এলাকাবাসী মানববন্ধন রাতের আধারে ঘরের মধ্যে প্রবেশ করে গলা কেটে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। হাসেম মন্ডল নামে একজনকে গলা কেটে হত্যার বিচার চেয়ে শনিবার সকালে সাভারের বিরুলিয়া রোড ডেল্টারমোড় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে শতশত জনগণ উপস্থিত ছিলেন।
এর আগে ৫ আগষ্ট সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড মন্ডলপাড়ায় কে বা কাহারা পরিকল্পিতভাবে রাতের আধারে হাসেম মন্ডলের ঘরে প্রবেশ করে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে হাসেম মন্ডল এর ডাক চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হাসেম মন্ডলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করানো হয়।হাসেম মন্ডল এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে আইসিউতে হস্তান্তর করেন চিকিৎসকরত ডাক্তার।
দীর্ঘ ৭/৮ দিন সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আইসিওতে মৃত্যুর সাথে পান্জা লরে শেষ নিশ্বাস ত্যাগ করে। দীর্ঘদিন সময় পার হলেও প্রশাসন মামলা নথিভূক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় জনগণ। এসময় বক্তব্যে তারা বলেন হাসেম মন্ডল নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন।
পুলিশ এবিষয়ে ক্ষামখেয়ালীপানা করছে। তার হত্যাকারীদের আইনের আওতায় এদ্রুত বিচার করার দাবি জানাই। অন্যথায় আমরা এর চেয়ে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করবো। এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ৮ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ সহ স্থানীয় জনগণ।