হোম
খেলাধুলা

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু।

মিরু হাসান,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের পাশাপাশি সান্তাহার পৌরসভা এলাকায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আগামী ১ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় সান্তাহার স্টেডিয়ামে ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস এবং দিন দুপুর ১২টায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রি কলেজের সভাকক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা হলেন- ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম। পরবর্তী আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী একযুগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন করবেন।

সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান,নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়েরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এভাবে ধাপে ধাপে প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আগামী ৫নভেম্বর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু।
খেলাধুলা 2 hours আগে

কুড়িগ্রামের ইউএনওর নৈমিত্তিক ছুটি নিয়ে সাংবাদিকের মনগড়া সংবাদ।
আইন-বিচার 3 hours আগে

পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ নেয়ার অভিযোগ।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে কেলোকায় বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনায় শ্রমিকের কারাদণ্ড।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬
জাতীয় 1 day আগে

দিনাজপুরে গমের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ।
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট এর কারণে
রংপুর 2 days আগে

রোদের বুক চিরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধ প্রকৃতি
রংপুর 2 days আগে

ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক