admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
এস এম আব্দুল আলিম,সাতক্ষীরা প্রতিনিধিঃ বুধবার বিকেল ৩ টায় তালা ডাকবাংলায় তালা উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি বিশেষ আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা জাসদের সহ-সভাপতি পলাশ ব্যানার্জির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু ,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, এস এম আব্দুল আলীম, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা জাসদ ও জাসদ সমর্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় ভক্তরা বলেন,১৯৭১ সালের এ দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ রাজধানীর রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়।
পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় ঠান্ডা মাথায় এ গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে বুদ্ধিবৃত্তিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. ডালিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ডা. ফজলে রাব্বি, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সান্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান, এএনএম গোলাম মুস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভিন প্রমূখ। পরিশেষে ১৪ই ডিসেম্বর সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।