হোম
আন্তর্জাতিক

সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২০ ৫:০২ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু-এম কে নিউজ

ফাইল ছবি

সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু।করোনাভাইরাস মহামারির কারণে সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল। আর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার বিষয়টি নিশ্চিত করতে বিমানের যাত্রীদের বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ‘এয়ার বাবল’ ব্যবস্থা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারতের তিনটি বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ভারত থেকেও সপ্তাহে ২৮টি ফ্লাইট ঢাকায় আসবে। এসব ফ্লাইটে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিশেষ কিছু নিয়মকানুনেও পালন করতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

কী নিয়ম মানতে হবে?
শুরুতে কোলকাতা, দিল্লি এবং চেন্নাই – ভারতের এই তিনটি শহরে বিমান চলাচল করবে, আর বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে ভ্রমণ করা যাবে। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এবং নভো এয়ার যাত্রী পরিবহন করবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে যাত্রী নেবে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার নামে ৫টি বিমান সংস্থা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, ভারতের সাথে বিমান চলাচলের ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যগত এবং পদ্ধতিগত বেশকিছু বিষয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।মি. রহমান বলেন, ভারতে বিমান ভ্রমণ করতে হলে যাত্রীকে ৭২ ঘণ্টা আগে সরকার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র থেকে পিসিআর টেস্ট করতে হবে। এছাড়া বিমানবন্দরের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান জানান, বিমানবন্দরে এতদিন স্বাস্থ্যবিধি মেনে চলার স্বার্থে যে ধরণের পদক্ষেপ মানা হতো, ভারতে ভ্রমণের ক্ষেত্রেও একই ধরণের নির্দেশনা মেনে চলা হবে।তৌহিদ-উল-আহসান বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিমানবন্দরের নিয়মকানুনে পরিবর্তন এসেছে। স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে বিমানবন্দরে নির্দিষ্ট জায়গায় স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, বিমানবন্দর কর্তৃপক্ষ মাস্ক বিতরণ করছে, যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে, যাত্রীদের চলাচল বা অবস্থানের জায়গায় সারাদিনে বেশ কয়েকবার জীবাণুনাশক দেয়া হচ্ছে।

পাশাপাশি যেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে কোভিড পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রয়োজন হয়, সেসব সনদও যাচাই করে দেখেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটগুলো সরাসরি ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দর থেকে ভারতের নির্দিষ্ট বিমানবন্দরে যাবে এবং কোনো ধরণের ট্রানজিট হিসেবে ব্যবহার হবে না বলে নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান।

বিমানে কি সামাজিক দূরত্ব মানতে হবে?
করোনাভাইরাস মহামারির সময় বিমানে ভ্রমণকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ থেকে বিমান চলাচলের ক্ষেত্রে ‘ন্যারো বডি’ বা অপেক্ষাকৃত সরু উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন এবং ‘ওয়াইড বডি’ বা অপেক্ষাকৃত চওড়া উড়ো জাহাজে সর্বোচ্চ ২৬০ জন যাত্রী নেয়ার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক বলে, বাংলাদেশে বোয়িং-৭৩৭ ধরণের একটি ন্যারো বডি বিমানে সাধারণত ২০০’র মত আসন থাকে আর ওয়াইড বডি’ বিমানে ৩০০ থেকে ৪০০ আসন থেকে থাকে।

তবে অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে এই বিশেষ আসন বিন্যাস মেনে চলা হলেও ভারতের সাথে এই নিয়ম অনুসরণ করা হবে না বলে জানিয়েছেন মফিদুর রহমান। তিনি বলেন, “ভারতের সাথে চলাচলের ক্ষেত্রে বিমানগুলো তাদের সম্পূর্ণ ধারণক্ষমতা ব্যবহার করতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রত্যেক বিমানের শেষ দু’টি সারি ফাঁকা রাখা হবে।

বাংলাদেশি নাগরিকদের জন্য ৯টি বিভাগে অনলাইনে ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে এর আগে জানিয়েছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন। গত সপ্তাহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক জানিয়েছিলেন, ভারত শর্ত দিয়েছিল কোন রোগীর ক্ষেত্রে একজনের বেশি ‘অ্যাটেনডেন্ট’ থাকতে পারবে না। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের আলোচনার প্রেক্ষাপটে এখন দুই বা তিনজন ”অ্যাটেনডেন্ট’ থাকতে পারবেন এমন নিয়ম করা হয়েছে।

তবে স্বাস্থ্যবিধি মানার উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারছেন না সব যাত্রীরা। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চললেও বিমানে ভ্রমণের সময়টায় কতটুকু নিরাপত্তা থাকবে, তা নিয়ে শঙ্কিত রিপা নাসিরুদ্দিন। তিনি ভারতের একজন নিয়মিত ভ্রমণকারী। মিস নাসিরুদ্দিন বলেন, চিকিৎসার জন্য প্রতি তিনমাসে অন্তত একবার করে চেন্নাই যেতে হয় আমার। করোনাভাইরাস মহামারির কারণে গত ছয় মাস যেতে পারিনি। এখন বিমান চলাচল চালু হলেও শতভাগ নিশ্চিত হতে পারছি না নিরাপত্তা নিয়ে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 3 hours আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 14 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 15 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 21 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক