admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ
মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়ের বাড়ি ইউনিয়নে বাজারে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১১ মার্চ) বিকাল সাড়ে ৫ টার খয়ের বাড়ী ইউনিয়নে বাজারে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ী সোনালী ব্যাংকের ম্যানেজার প্রমথ মাসুদ রানা ও অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ভাস্কর জ্যোতি রায়, খয়ের বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো এনামুল হক প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, দেশে বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে এবং নিম্ম আয় ও অপ্রতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষের সুরক্ষা তৈরি করতে সর্বজনীন পেনশন চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এক সময় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য পেনশন প্রযোজ্য ছিল। কিন্তু এখন এটি দেশের সকল মানুষের জন্য প্রযোজ্য করা হয়েছে। ১৮ থেকে ৫০ বছরের ক্ষেত্র বিশেষে তারও বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য এ স্কিম প্রনয়ণ ও চালু করা হয়েছে । এ বয়সসীমার মধ্যে সরকারি চাকুরিজীবী ব্যতীত যে কেউ এ পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন।