মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সদর পৌরসভাস্থ পশ্চিম বালুয়াডাঙ্গা গ্রাম হতে ১১৩ বোতল ফেন্সিডিল ও ০৯ বোতল এমকেডিল সহ দিনাজপুর জেলার কোতয়ালি থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মাসুদ(৪৫), পিতা- মৃত শাহজাহান আব্দুর রহিম সাজু, সাং- পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে র্যাব হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী দিনাজপুরের কোতয়ালি থানা এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, এমকেডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। ধৃত আসামী স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল ও এমকেডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।