admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মে, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ
মাসুদ আলী পুলোক,ব্যুরো প্রধান রাজশাহীঃ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে (৭ নং ওয়ার্ড) কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম রুবেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম রুবেলের সাথে (রাসিক ৭নং ওয়ার্ডের) সর্বস্তরের বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী অঞ্চল, রাজশাহী রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত ১০টি মহিলা ওয়ার্ড কাউন্সিলর এবং ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র উত্তোলন শুরু করেছেন। ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রতীক বরাদ্দের আগের যে সব সম্ভাব্য প্রার্থী পোস্টার, ফেস্টুন, ব্যানারসহ অন্যান্য প্রচার সামগ্রী পাবলিক এলাকায় লাগিয়েছেন তা নিজ খরচেই সরিয়ে নিতে বলা হয়েছে।