admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির মুসলমান ও ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের প্র তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ঐতিহ্যগতভাবেই এই ধর্মের অনুসারীরা সুশৃঙ্খল এবং রাষ্ট্রীয় নিয়ম-নীতির প্রতি তারা শ্রদ্ধাশীল।শংসা করেছেন।
এই তালিকায় আরো রয়েছেন মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদে মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন পুতিন। মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে ইসলামের শান্তির বাণী প্রচার করায় ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, পৃথক বিবৃতিতে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও দেশটিতে বসবাসকারী মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে দেশের অগ্রগতিতে অবদান রাখছেন রাশিয়ার মুসলিমরা। এ কারণে দিন দিন রাশিয়ায় দ্যুতি ছড়াচ্ছে ও ইসলামের প্রসার ঘটছে।
এ ছাড়া পৃথক বাণীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানান মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও। বর্তমানে রাশিয়ায় ৩ কোটি মুসলমানের বাস। যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। খ্রিস্টান প্রধান এই দেশটিতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম।