admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলমান দাবদাহের কারণে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ৪ মে সকাল ১১ঃ০০ ঘটিকায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার নির্দেশনা থাকলেও অনুষ্ঠিত হলো উপজেলার চান্দামারি ফাজিল ডিগ্রী মাদ্রাসায় নিয়োগ পরিক্ষা অনু্ষ্ঠিত হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, দুটি পদে নিয়োগের বিপরীতে ৯ জন আবেদনকারী উক্ত নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করেন। যার সকলেই দুইজন মনোনীত প্রার্থীর আত্মীয় স্বজন। তারা সবাই সহায়ক হিসেবে পরিক্ষায় অংশ গ্রহণ করেছেন বলে দাবি করেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে জানা গেল নিয়োগদাতা কমিটির বিরুদ্ধে জেলা উপজেলা ও মাদরাসা বোর্ডে নানারকম অনিয়মের অভিযোগ দায়ের করা হয়েছে।
তাতে তারা উল্লেখ করেন, উক্ত কমিটি এলাকাবাসী ও ছাত্র অভিভাবকদের না জানিয়ে গোপনে গঠন করেন। এলাকাবাসীর দাবি তারা কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া মেনে নিবে না। অভিযুক্ত কমিটির বিদ্যুৎসাহী আবু সাঈদ এ প্রতিবেদককে বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম চঞ্চল সভাপতি মর্জিয়া বেগম ও সহ সভাপতি আবু হাসান সাজু প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে মাদ্রাসার প্রবেশ দরজায় তালাবদ্ধ করে নিয়োগ পরিক্ষার আয়োজন করেন।
এরপর এলাকাবাসী সম্মিলিতভাবে মাদরাসার মাঠে প্রবেশ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালিয়ে যায়। ছাত্র অভিভাবক শাহাজাহান আলী বলেন, পাতানো কমিটি বাতিলের দাবি জানিয়ে আমরা এলাকাবাসী ও ছাত্র অভিভাবক মিলে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের তদন্ত না করে অবৈধ নিয়োগের পায়তারা করছে। আমরা এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
নিয়োগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নিয়োগ বোর্ডের সদস্য ছিলাম না। ফাজিল মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় আর সভাপতি সর্বেসর্বা বলেও জানান তিনি। অভিযোগের ব্যাপারে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।