হোম
আইন-বিচার

রাজশাহীতে পত্রিকা অফিসে হামলাকারীদের গ্রেফতার দাবী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মে, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে সাংবাদিক নেতারা হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা কার্যালয়ে সশস্ত্র হামলা, লুটপাট ও অপহরণের সাথে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, আসামিরা চিহিৃত মাদক কারবারী ও সন্ত্রাসী। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। ক্ষমতাসীন দলের কতিপয় নেতার ছত্রছায়ায় আসামিরা পত্রিকা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও একজন ক্যামেরাম্যানকে অপহরণ করে নিয়ে গেছে। যা স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। গতকাল রোববার (৭ মে) বিকেলে রাজশাহী নগরীর অক্ট্রয় মোড়ে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে তারা এসব কথা বলেন।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাজশাহী হলো শান্তির নগরী। অথচ এই নগরীকে অশান্ত করতে একটি মহল নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের কতিপয় নেতার ছত্রছায়ায় একদল মাদক কারবারী ও সন্ত্রাসীরা গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বিবেক কার্যালয়ে কাপুরুষোচিত হামলা চালায়। এসময় হামলাকারীরা কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায় এবং কার্যালয়ে কম্পিউটারের ড্রয়ারে থাকা ৯৭ হাজার টাকা ও একটি হার্ডডিক্স লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, হামলাকারীরা একজন নারী সাংবাদিককে লাঞ্চিত করার চেষ্টা ও কয়েকজন সাংবাদিককে মারধর করে। এছাড়া একজন ক্যামেরাম্যানকে অপহরণ করে নিয়ে যায়। অবশ্য পরে তাকে মারধর করে ছেড়ে দেয় হামলাকারীরা।
এ ঘটনায় পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে সাপ্তাহিক বাংলারবিবেক রাজশাহীর সময়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃমাসুদ আলী (পুলক) বাদি হয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করে। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ মামলার এক নং আসামি আসাদুল হক দুখুকে (৪২) গ্রেফতার করে। কিন্তু মামলার অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না।
সমাবেশে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক ও দৈনিক সময়ের কাগজের স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান। এতে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, মফস্বল সাংবাদিক সোসাইটি বিভাগীয় সেক্রেটারি, আরিফুল ইসলাম আরিফ, রাজশাহী মহানগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী,মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি, মাসুদ আলী পুলক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন। এতে অন্যদর মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের দফতর সম্পাদক ইফতেখার আলম বিশালসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকেরা উপাস্থত ছিলেন।সাংবাদিক, জাহিদ ইকবাল, সাংবাদিক, হারুনর রশীদ, সাংবাদিক রাজন ইসলাম, পদ্মা প্রেসক্লাবে সেক্রেটারি, আরিফুল ইসলাম তারা, বাংলার বিবেকের ফটোসাংবাদিক বাবুল হোসেন, ফটোসাংবাদিক মমিন, ফটোসাংবাদিক টনি,সাংবাদিক সম্রাট, সাংবাদিক জুলেখা জুলি,সাংবাদিক দুর্জয়, সহ অর্ধশতাধিক সাংবাদিক স্থানীয় জাতীয় পত্রিকার উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক