হোম
জাতীয়

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত -পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী।

সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১৮ জুলাই থেকেই আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে নেমেছিলাম। ১৯ জুলাই ছিল অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম একটি দিন| তবে সেই কঠিন সময় আমরা অতিক্রম করেছি।

তিনি আরও বলেন, যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়, তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত। শুধু জুলাই আন্দোলন নয়, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা নিহত, আহত, গুম বা পঙ্গু হয়েছেন, দলমত নির্বিশেষে তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।

তিনি রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের বেতনের অর্থ থেকে প্রতি মাসে পাঁচটি জুলাই পরিবার এবং ময়নাদিঘির প্রথম শহীদের পরিবারসহ মোট ছয়টি পরিবারকে সম্মানী ভাতা দিয়ে আসছেন।

সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া কার্যালয়ে তিনি দুইটি জুলাই পরিবারের সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বোদা কার্যালয়ে একজন এবং দেবীগঞ্জ কার্যালয়ে একজনকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা সুলতানা, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা মনি রানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় জুলাই পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেলে তিনি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের দ্বারিকামারীতে চাওয়াই নদীর পশ্চিম তীর ভাঙ্গন কবলিত মসজিদ, বসতবাড়ী, ফসলী জমি ও চলাচলের রাস্তা পরিদর্শন, ধাক্কামারা ইউনিয়নের আমতলা ব্রীজের ভাটিতে ডাঙ্গাপাড়ায় চাওয়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন, অমরখানা ইউনিয়নের থুকুরীপাড়া এলাকায় এবং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি সদর উপজেলার দেওয়ানহাট যুব উন্নয়ন সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 9 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 24 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক