admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২১ ১২:১১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র-ভারতের আগে কোভিড ব্যবস্থাপনা বাংলাদেশ। বিশ্বের দেশগুলোর কোভিড-১৯ ব্যবস্থাপনা নিয়ে একটি র্যা ঙ্কিং প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থা। এতে পার্শ্ববর্তী ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। অবশ্য তালিকায় বাংলাদেশের অবস্থান অনেক নিচের দিকে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট এই র্যা ঙ্কিং প্রকাশ করেছে। করোনার মহামারি মোকাবেলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত র্যা ঙ্কিং বা কোভিড পারফরম্যান্স ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৮৪তম। তালিকায় ৮৬তম স্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের চেয়েও পিছিয়ে।
গবেষণা ইনডেক্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, করোনার মহামারি মোকাবেলায় সবচেয়ে সফল নিউজিল্যান্ড। অর্থাৎ র্যা ঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দেশটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। এর পর পর্যায়ক্রমে রয়েছে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রুয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলঙ্কা। এ ছাড়া উল্লেখ্যযোগ্য কয়েকটি দেশের মধ্যে মালয়েশিয়া ১৬তম, জাপান ৪৫তম, সুইজারল্যান্ড ৫৩তম, কানাডা ৬০তম, সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম এবং তুরস্ক রয়েছে ৭৪তম স্থানে। করোনা মোকাবেলা ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। ওই র্যা ঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪তম। তালিকার সর্বশেষ দেশটি হলো ব্রাজিল। এর আগে ৯৫তম স্থানে রয়েছে ইরান। এ ছাড়া কলম্বিয়া ৯৬তম এবং ৯৭তম অবস্থানে রয়েছে মেক্সিকো।