admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ
ম্যারাডোনা মার্কিন বিদ্বেষী ছিলেন,বুশকে বলেছিলেন মানব আবর্জনা। বুধবার ৬০ বছর বয়সে পরলোক গমন করেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। অনেকে তাকে বামপন্থী মনে করলেও নিজেকে কোনওদিন নিজেকে বামপন্থী বলেননি। বরং জানাতেন, তিনি ফিদেল কাস্ত্রোর ভক্ত। বলেছিলেন, আমি কমিউনিস্ট নই। মৃত্যু পর্যন্ত আমি ফিদেলিস্তা। পাশাপাশি তিনি ছিলেন যুক্তরাষ্ট্র-বিদ্বেষী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশকে তিনি আবর্জনা-র সঙ্গেও তুলনা করেছিলেন। ভেনেজুয়েলার মার্কিন বিদ্বেষী প্রাক্তন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজেরও সমর্থক ছিলেন ম্যারাডোনা। ২০০৭ সালে চ্যাভেজের সাথে সাক্ষাতের জন্য তিনি ভেনেজুয়েলাও গিয়েছিলেন। সে সময় তিনি সমাজতন্ত্র নিয়ে তার নিজস্ব দৃষ্টি ভঙ্গি তুলে ধরেছিলেন সমালোচনা করেছিলেন পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের।