হোম
তথ্য ও প্রযুক্তি

মঙ্গল গ্রহ চীনের রোভার ঝুরং লাল গ্রহের বুক থেকে পৃথিবীতে প্রথম ছবি পাঠাল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মে, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মঙ্গল গ্রহ চীনের রোভার ঝুরং লাল গ্রহের বুক থেকে পৃথিবীতে প্রথম ছবি পাঠাল। ঝুরং রোভার মঙ্গল গ্রহের প্রথম যে ছবিগুলো তুলেছে সেগুলো প্রকাশ করেছে চীন। রোভার থেকে তোলা ছবিতে সামনের অংশে দেখা যাচ্ছে মঙ্গলের পৃষ্ঠ আর পেছনে রয়েছে ঝুরং-এর সৌর প্যানেলগুলো। রোভার যে প্ল্যাটফর্মের ওপর অবতরণ করেছে, সেখান থেকেই রোবট এই ছবি তুলেছে। বেইজিং-এর সময় রবিবার সকালে রোভারটি লাল গ্রহের মাটিতে অবতরণ করে। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমেরিকার পর চীনই দ্বিতীয় দেশ যারা মঙ্গল গ্রহে সফলভাবে রোভার নামাতে এবং মঙ্গলের পৃষ্ঠে রোভার টিকে উল্লেখযোগ্য সময় ধরে কাজ করাতে সক্ষম হয়েছে। চীনা বিজ্ঞানীরা আশা করছেন ছয় চাকার এই রোভার রোবটটি ইউটোপিয়া প্লানিটিয়া অঞ্চলে অন্তত ৯০ মঙ্গল দিবস ধরে তার কাজ চালিয়ে যেতে পারবে। মঙ্গল গ্রহের উত্তর দিকে বিস্তীর্ণ এলাকাটির নাম ইউটোপিয়া প্লানিটিয়া।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) তাদের ওয়েবসাইটে এই ছবিগুলো পোস্ট করেছে। তাদের ওয়েবসাইটে এমনকি দুটি ছোট ভিডিও-ও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে রোভারের বাইরের খোলস বা ক্যাপসুল যখন মূল উপগ্রহ তিয়ানওয়েন-১ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই মুহূর্তটি। রোভার রোবটটি মঙ্গল গ্রহে নিয়ে যায় তিয়ানওয়েন-১, যেটি মঙ্গলের কক্ষপথ প্রদক্ষিণ করছে। একটি বাতাসে ভরা ক্যাপসুল ব্যবহার করে ঝুরং রোভার মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে।

মঙ্গলের বুক থেকে যেসব ছবি ঝুরং তুলেছে তার থেকে এটা পরিষ্কার যে অবতরণের পর রোভারটি তার গুরুত্বপূর্ণ যান্ত্রিক সরঞ্জামগুলো সুশৃঙ্খলভাবে এবং ঠিকমত নির্ধারিত জায়গাগুলোতে বসাতে পেরেছে। এর মধ্যে রয়েছে সৌর প্যানেলগুলো ঠিকমত খুলতে পারা, যে প্যানেলগুলো রোবটটি কাজ করার জন্য সৌরশক্তি সরবরাহ করবে, রয়েছে মূল যান তিয়ানওয়েন-১-এর সাথে এবং সেইসাথে চীনের নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের জন্য অ্যান্টেনা চালু করা এবং রোবট থেকে একটি পাটাতন নামানো যে পাটাতন বেয়ে কিছুদিনের মধ্যে ঝুরং নিচে নামবে এবং চলাচল করে ছবি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করবে।

ঝুরং দেখতে অনেকটা আমেরিকান মহাকাশ সংস্থা নাসা ২০০০এর পর থেকে স্পিরিট ও অপারচুনিটি নামে যে রোভার পাঠিয়েছিল সেগুলির মত। ঝুরং-এর ওজন ২৪০ কেজি। এই রোবটে উঁচু মাস্তুলের মাথায় ছবি তোলার জন্য একটি ক্যামেরা বসানো রয়েছে এবং রয়েছে দিক নির্দেশনার সরঞ্জাম। এতে আরও বাড়তি যে পাঁচটি যন্ত্র রয়েছে তা দিয়ে স্থানীয় পাথরের খনিজ বিশেষত্ব পরীক্ষা করা হবে, পরিবেশের সাধারণ প্রকৃতি এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। আমেরিকার দুটি রোভার পারসিভিয়ারেন্স এবং কিউরিওসিটি-র মতই ঝুরং-এ পাথরের রসায়ন পরীক্ষা করার উপযোগী লেসার যন্ত্রপাতি রয়েছে। এছাড়াও মঙ্গল পৃষ্ঠের নিচে পানি বা বরফ আছে কিনা তা অনুসন্ধানের জন্য ঝুরংএ একটি রেডার যন্ত্র রয়েছে। পারসিভিয়ারেন্সেরও একই ধরনের সক্ষমতা রয়েছে।

ইউটোপিয়া প্লানিটিয়া অঞ্চলে নাসা ১৯৭৬ সালে তাদের ভাইকিং-২ মিশন পাঠিয়েছিল। এটা খুবই বিস্তীর্ণ একটি অঞ্চল- চওড়ায় ৩ হাজার কিলোমটারেরও বেশি। মঙ্গল গ্রহের ইতিহাস অনুযায়ী এই গ্রহের জন্মের প্রথম দিকে একটি প্রাকৃতিক ধাক্কা থেকে এই এলাকা তৈরি হয়। বহু বহু বছর আগে এখানে একটি মহাসাগর ছিল বলে কিছু তথ্যপ্রমাণ পাওয়া যায়। উপগ্রহের মাধ্যমে দূর থেকে চালানো গবেষণায় এমন ধারণা পাওয়া যায় যে সেখানে গ্রহপৃষ্ঠের নিচে গভীরে উল্লেখযোগ্য পরিমাণ বরফের মজুত রয়েছে। আমেরিকা ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহে আরও বড় অর্থাৎ এক টন ওজনের পারসিভিয়ারেন্স রোভার নামিয়েছে।
ইউরোপ দু-দুবার মঙ্গল গ্রহে কোন রোভার নামাতে ব্যর্থ হয়েছে। তবে আগামী বছর রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে ইউরোপ মঙ্গল গ্রহে রোজালিন্ড ফ্র্যাংকলিন নামে একটি রোভার পাঠানোর পরিকল্পনা করছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 8 minutes আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 15 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 18 minutes আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক