হোম
আন্তর্জাতিক

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্ম গাইবান্ধায় না কোচবিহারে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ৮:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্ম গাইবান্ধায় না কোচবিহারে? ভারতে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একজন নতুন সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশের নাগরিক কি না, তা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে তুমুল হইচই শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টের ভিত্তিতে বিরোধী কংগ্রেসের একজন সিনিয়র নেতা ও আসামের এমপি রিপুন বোরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দাবি জানিয়েছেন, মি. প্রামাণিক মিথ্যা হলফনামা দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন কি না – তার জন্ম কোচবিহারে না কি গাইবান্ধায় তার তদন্ত করতে হবে।

চিত্র

এই দাবিকে সমর্থন করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও, তারা বলছে একজন বাংলাদেশিকে মন্ত্রিসভার সদস্য করা হয়ে থাকলে মোদী সরকার দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে। বিজেপি অবশ্য এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে – মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে বিরোধীরা আদালতে যেতে পারেন। বস্তুত মাত্র দিনদশেক আগেই ভারতে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নবীন সদস্য হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেছেন নিশীথ প্রামাণিক। মাত্র পঁয়ত্রিশ বছর বয়সী এই বিজেপি নেতা মন্ত্রিসভার একজন তরুণ মুখই শুধু নন, প্রথমবার মন্ত্রী হয়েই তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা অমিত শাহ-র ডেপুটির দায়িত্ব।

মাত্র দুবছর আগে বিজেপিতে যোগদান করলেও দল যে তাকে কতটা গুরুত্ব দিচ্ছে তা তার এই রাজনৈতিক উত্থানের মধ্যে দিয়েই প্রমাণিত। কিন্তু কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর এক সপ্তাহ যেতে না-যেতেই কোচবিহারের এই বিজেপি এমপি-র নাগরিকত্ব নিয়ে চরম অস্বস্তকির প্রশ্ন তুলেছেন আসামের কংগ্রেস নেতা ও রাজ্যসভার এমপি রিপুন বোরা। পার্লামেন্টে নিজের লেটারহেডে গত ১৬ জুলাই সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে লেখা এক চিঠিতে মি বোরা বলেছেন, বেশ কিছু গণমাধ্যমে রিপোর্ট করা হয়েছে নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশের নাগরিক এবং জাল হলফনামা দিয়ে তিনি ভারতের নির্বাচনে লড়েছেন।নিশীথ প্রামাণিকের আসল জন্মস্থান বাংলাদেশের গাইবান্ধায় না কি ভারতের কোচবিহারে, প্রধানমন্ত্রীর কাছে সেটিও তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন কংগ্রেসের ওই প্রবীণ নেতা।

রিপুন বোরা রবিবার বলেন, ওই অভিযোগ কিন্তু আসলে ঠিক আমার তোলা নয়। আমি পাবলিক ডোমেইনে, অর্থাৎ বিভিন্ন নিউজ চ্যানেলে, ডিজিটাল মিডিয়া বা খবরের কাগজে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতেই একজন সাধারণ নাগরিক ও পার্লামেন্টারিয়ান হিসেবে এই প্রশ্নটা তোলা উচিত মনে করেছি। ওই সব খবরে বলা হয়েছে আসলে তার জন্মস্থান হল বাংলাদেশের গাইবান্ধায়, অথচ তিনি নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে বলছেন তার জন্ম না কি কোচবিহারে।

কংগ্রেস এমপি রিপুন বোরা

কংগ্রেস এমপি রিপুন বোরা

দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি এখানে সত্যি গোপন করে থাকেন তাহলে সেটা অবশ্যই অতি গুরুতর ব্যাপার – আর সে জন্যই আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, বলেন মি. বোরা। মি বোরা চিঠিতে আরও লিখেছেন, গাইবান্ধা থেকে ভারতে একটি কম্পিউটার কোর্স করতে এসে নিশীথ প্রামাণিক ডিগ্রি পাওয়ার পরও আর না কি বাংলাদেশে ফিরে যাননি। সম্প্রতি তিনি ভারতে মন্ত্রী হওয়ার তার গাইবান্ধার গ্রামে আত্মীয়-পরিজনদের উল্লাসের ছবি পর্যন্ত কোনও কোনও চ্যানেলে দেখানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

তার তোলা এই অভিযোগের সূত্র ধরে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, বছরদুয়েক আগেও নিশীথ প্রামাণিক নিজে যে দলের নেতা ছিলেন। ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ রাজ্যে দলের একাধিক মন্ত্রী রিপুন বোরা-র চিঠিকে হাতিয়ার করে বলছেন, নিশীথ প্রমাণিক যদি সত্যিই বাংলাদেশের নাগরিক হন তাহলে এমন লোককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে সরকার দেশের নিরাপত্তার চরম অবহেলা করেছে।

বিজেপির জাতীয় মুখপাত্র সর্দার আর পি সিং

বিজেপির জাতীয় মুখপাত্র সর্দার আর পি সিং

কিন্তু দিল্লিতে বিজেপির জাতীয় নেতৃত্ব এই সব অভিযোগ আমল দিতেই রাজি নন। দিল্লিতে দলের মুখপাত্র সর্দার আর পি সিং বিবিসিকে বলছিলেন, “চাইলে তৃণমূল বরং আদালতে যাক – সেখানে গিয়ে আপিল করুক। আইনি প্রক্রিয়ায় তদন্তও দাবি করতে পারে তারা, কোনও সমস্যা নেই। কিন্তু কী করে এটা ভাবা হচ্ছে যে কোনও সিকিওরিটি চেক ছাড়াই কাউকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করা হয়েছে? তা ছাড়া নির্বাচন কমিশনও তো মি. প্রামাণিকের হলফনামা যাচাই-বাছাই করে দেখেছে। যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা হয়েছে দু’বছরেরও বেশি আগে – ফলে তার হলফনামা নিয়ে কারও আপত্তি থাকলে সেটা নিয়ে অভিযোগ জানানোর জন্য তো অনেক সময় তারা পেয়েছেন।

আসলে পশ্চিমবঙ্গে ভোটের পর যে সহিংসতা শুরু হয়েছে এবং আদালত থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন সে জন্য তৃণমূল সরকারকে যেভাবে সমালোচনা করছে সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই এসব আজেবাজে কথা বলা হচ্ছে, মন্তব্য আর পি সিংয়ের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজে অবশ্য এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। দিল্লিতে তিনি রবিবার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সে ছবি টুইট করেছেন, গতকালও দিয়েছেন ভারতের অলিম্পিক প্রতিযোগীদের সঙ্গে দেখা করার ছবি – কিন্তু তার নাগরিকত্বের প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখনও একটিও শব্দ তিনি খরচ করেননি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 11 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 17 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 17 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 17 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 1 day আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক