হোম
তথ্য ও প্রযুক্তি

ভারতের মিশন ব্যর্থ, চাঁদে পৌঁছতে পারল না চন্দ্রযান-২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ৮:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এর আগে ২০০৮ সালে ভারত প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে। তবে সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি।

আর এবার অবতরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছে মিশন।

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে প্রথম দেশের স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত, তবে শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ১.৫৫টার দিকে জানা যায় মিশন সফল হচ্ছে না।

এমন ঘটনায় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সমস্ত তথ্য খতিয়ে দেখছেন তারা।

ইসরো জানিয়েছে, চাঁদের পৃষ্ঠ থেকে ২ কিলোমিটার ১০০মিটার দূরত্বে শেষ সঙ্কেত পাওয়া যায় ল্যান্ডার বিক্রমের থেকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত ১টা৩৮ মিনিটে শুরু হয় বিক্রমের অবতরণ প্রক্রিয়া। সেকেন্ডে ১.৮ কিলোমিটার থেকে যানের গতিবেগ কমিয়ে আনা শুরু হয় শূন্যে। সেই লক্ষ্যে শুরু হয় হার্ড ব্রেকিং। নিখুঁত হার্ড ব্রেকিং পর্বের পর ফাইন ব্রেকিং পর্ব শুরু হতেই দেখা দেয় বিপর্যয়। সেই পর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরোর কন্ট্রোল সেন্টারের সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যানটির।

ইসরোর প্রধান বিজ্ঞানী কে শিবান বলেন, ‘বিক্রম ল্যান্ডার ছিল পরিকল্পিত এবং ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক লাগছিল। পরবর্তীকালে পৃষ্ঠের সঙ্গে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।’

রাত ১ টা ৪০ নাগাদ কক্ষ ছেড়ে চাঁদে নামতে শুরু করে ল্যান্ডার বিক্রম। ইসরো সূত্রে বলা হয়েছিল, সব ঠিক থাকলে রাত ১টা ৫৩ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বিজ্ঞানীদের উদ্দ্যেশে বলেন, ‘আপনাদের জন্য গর্বিত দেশ।’ চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার কয়েক সেকেন্ড আগেই চন্দ্রায়ণ-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার ঘটনাটি মোদীকে জানান ইসরোর চেয়ারম্যান কে শিবান। ইসরোর কন্ট্রোলরুমে নরেন্দ্র মোদী বলেন, ‘এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই।’

প্রসঙ্গত, রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের। ভোর সাড়ে ৫টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে আসার কথা ছিল রোভার ‘প্রজ্ঞান’। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য যোগাড়ের কাজ শুরু করতো এই রোভার।

গত ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ইসরো। চাঁদের মাটিতে পা দেওয়া চতুর্থ দেশ হিসেবে ইতিহাস গড়বে ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে মহাকাশযান পাঠিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, এই সময়

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে চতুর্মুখী রেলগেটে যানজট ভোগান্তিতে শহরবাসী।
জনদুর্ভোগ 2 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি বদলিতে তাকে বিদায় জানাতে ভিন্ন পন্থায়
ঢাকা 6 hours আগে

কুড়িগ্রামের বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার।
রংপুর 7 hours আগে

যে কোন মূল্যে আমরা সেতাবগঞ্জ চিনিকল চালু করব-এমপি পিনাক চৌধুরী।
জাতীয় 8 hours আগে

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 1 day আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক