হোম
কভিড-১৯

ভারতে ভয়াবহ করোনাভাইরাসে শনাক্ত ১ লাখ ৪২ হাজার,বাড়ছে মৃত্যুও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতে ভয়াবহ করোনাভাইরাসে শনাক্ত ১ লাখ ৪২ হাজার, বাড়ছে মৃত্যুও। মরণঘাতী করোনাভাইরাস আবারো ভারতে ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে হু হু করে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। এরই ধারাবাহিকতায় আজ শনিবার, ৮ জানুয়ারি, ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের। একই সময়ে দেশটিতে হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিযে আজ দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যায় গত সপ্তাহেই। ইতোমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভারতের ২৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, এর আগে গত বছরের ৭ জুন দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের বেশি ছিল। ওই দিন ১ লাখ ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। দেশটির নিজস্ব ভ্যারিয়েন্ট ডেল্টার প্রভাবে ব্যাপক তছনছ হয় পরিস্থিতি।

তবে এরপর আস্তে আস্তে ভারতে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে আবারো দেশটিতে বাড়ছে ভাইরাসটির দাপট। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। এ ছাড়া ৫ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে সাপ্তাহিক শনাক্তের হার। ভারতে বর্তমানে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৮৭৬ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া দিল্লিতে রয়েছে ৫১৩ জন।

খবরে বলা হয়েছে, ভারতে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো মহারাষ্ট্র। এ রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মুম্বাইয়ে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বাইয়ে লকডাউন আরোপ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক