শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বথ বারেয়া গ্রামের বসবাসকারী মোঃ সোহেল রানার একমাত্র ধর্ষিত শিশু কন্যা শিমু আক্তার (১৫) ২১আগস্ট বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহননে বাধ্যকারী ধর্ষকের আত্মীয়-স্বজনের ফাঁসি ও গ্রেফতারের দাবিতে মৃতঃ শিমু আক্তার এর মায়ের বুক ফাটা আহাজারি।
এ বিষয়ে ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে মৃত শিশু কন্যা শিমু আক্তারের পিতা সোহেল রানা। যাহার মামলা নং- ০৬। তাং- ২১-০৮-২০২৫।এই বিষয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ধর্ষণকারীকে আইনের আওতায় এনে ফাসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।