হোম
তথ্য ও প্রযুক্তি

বিনা খরচে অ্যাপস তৈরির প্রশিক্ষণ দেবে সরকার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মে, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রবিউল আহসান রিপন, স্টাফ রিপোর্টারঃ স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অ্যাপসের বাজার। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অ্যাপের বাজার বেড়েই চলছে। ফলে এই খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অ্যাপস ডেভেলপমেন্ট খাতে সফল হতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

বিলিয়ন ডলারের এই শিল্পের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে বাংলাদেশ সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প-এর আওতায় অ্যাপস ডেভেলপমেন্টের ওপর ২০০ ঘণ্টার ফ্রি কোর্স চালু করতে যাচ্ছে। এরই মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার (চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নিলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) মোট ১০০টি ব্যাচকে বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ব্যাচে প্রশিক্ষণার্থী থাকবেন ২০ জন। প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবেন।

আগ্রহীদের অবশ্যই স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা আইটি, আইটিইএস, সিএসই বা অন্যান্য প্রযুক্তি অথবা বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে নূন্যতম দ্বিতীয় বর্ষের বা উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে। প্রশিক্ষণ কোর্সে নিবন্ধন করতে http://www.fluttertraining.net/ প্রবেশ করতে হবে। ফেসবুকে লগইন করে https://www.facebook.com/Mobile-Apps-Development-training-101041448829379 এই পেজে প্রবেশ করে যোগাযোগ করা যাবে।

ফোন করে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ০১৭৬৩৪৫৪১৩৮ এই নম্বরে। করোনা পরিস্থিতির উন্নতি হলে জুন মাস থেকে এ প্রশিক্ষণ শুরুর আশাবাদ ব্যক্ত করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি, আইটিইএস ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানরা এ প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

কোর্সটি সফলভাবে শেষ করার পরে একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও পাবলিশিং করা শেখার মাধ্যমে দেশের সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার পাশপাশি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে দেশের বাইরেও কাজের জন্য যোগ্যতা অর্জন করবেন। প্রসঙ্গত, অ্যাপস ইন্ডাস্ট্রিতে বিলিয়ন ডলারের বাজার রয়েছে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভিউ রিসার্চ বলছে, ২০১৯ সালে বিশ্বে মোবাইল অ্যাপের মার্কেট আকার ছিল ১৫৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। ২০২০ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত গেমের বাজারের প্রবৃদ্ধি হবে ১১ দশমিক ৫ শতাংশ হারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিতর্কিত ইউএনও আফরোজ শাহীন বদলি,দায়িত্বে আসছেন মোনাববর।
আইন-বিচার 50 minutes আগে

পঞ্চগড়ে স্কুলের ২৪টি দোকান ঘর উদ্ধারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ
আইন-বিচার 57 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে নদীতে ডুবে তিন জনের সলিল সমাধি।
দুর্ঘটনা 1 hour আগে

দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা।
রংপুর 3 hours আগে

নাগরিক ভাবনা: কৌতুক বলে উড়িয়ে দিবেন না,ঘটনাটি শতভাগ সত্য।
নাগরিক ভাবনা 4 hours আগে

সান্তাহার-নাটোর মহাসড়ক: নসিমন-পিকআপ সংঘর্ষে ১২ নির্মাণ শ্রমিক আহত।
দুর্ঘটনা 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে লালসার শিকার ১১ বছরের শিশু,অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায়
অপরাধ 12 hours আগে

পঞ্চগড়ের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা ও শিক্ষকদের ২ দিনব্যাপী মৌলিক
রংপুর 15 hours আগে

পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বের অবহেলার  অভিযোগ,ক্ষতির দাবি ভুক্তভোগীর।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে সমাজ সেবার সপ্তাধিক কর্মশালা অনুষ্ঠিত। 
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক