রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ
বিএনপির নাম নিয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলদারী করলে তাকে দলে রাখা হবে না। সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হেমায়েতপুর পূর্বহাটি মসজিদ রোডের সামনে হতে নালিয়াশুর খাল পর্যন্ত ড্রেনের কাজ উদ্বোধন করে এইসব কথা বলেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান ।
বুধবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে পূর্বহাটি সরকার বাড়ি সড়কে পাশে খাল কাটা উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি এ সময় আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে।
দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল করতে পারবে না জানিয়ে মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে অতি দ্রুত গ্রেপ্তার নির্দেশ দেন তিনি। বিএনপির কোনো নেতাকর্মী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করবারও এ কথা বলেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের দেশের জনগণের সাথে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন।
ইউনিয়নে খাল উদ্বোধন কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়ন সরকার বাড়ী ও বিএনপির জামাল উদ্দিন সরকার , এবং বিএনপি নেতা আমান সরকার, সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন।
এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার ইয়াসিন সরকার শাওন। ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলন।