admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তীঃ ফরিদপুর সদর উপজেলার আকুনের চরপাড়া গ্রামে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন নবম শ্রেণিতে পড়ুয়া (১৪) এক স্কুল ছাত্রী। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আকুনের চরপাড়া গ্রামে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও লিটন ঢালী।
এ সময় মেয়ের ১৮ বছর পূর্ণ হবার আগে বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবার মুচলেকা নেন তিনি। জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মুসলিমা আক্তার সুমি নামের এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পান ইউএনও লিটন ঢালী।
তখনই তিনি দ্রুত ছুটে যান ওই স্কুল শিক্ষার্থীর বাড়িতে। এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার মাহাবুবুর রহমানসহ আনসার বাহিনীর একটি টিম।
তারা ওই স্কুল শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে মেয়ের বাবাকে আটক করেন। এসময় ১৮ বছরের আগে ওই মেয়েকে বিয়ে দেবেন না বলে তার লিখিত মুচলেকা নেন ইউএনও। এ ছাড়াও, বিষয়টি নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য মারফত হোসেনকে দায়িত্ব দেন ইউএনও লিটন ঢালী।
