হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশের গ্রাম পর্যায়ে মিলবে ৫জি সেবা ২২০৪ কোটি টাকার প্রকল্প।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২১ ৮:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের গ্রাম পর্যায়ে মিলবে ৫জি সেবা ২২০৪ কোটি টাকার প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের অধীনে গ্রাম পর্যায়ে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে বিদ্যমান নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে-বাংলানগর এনইসি সভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মঙ্গলবার এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগদান করেন প্রধানমন্ত্রী।মন্ত্রী জানান, একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা সরকার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করবে।

এ ছাড়া বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৭ কোটি ৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক সহায়তা পাওয়া যাবে বাকি ১ হাজার ১৮৮ কোটি ১৩ লাখ টাকা। রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটক পরিকল্পনা মন্ত্রী বলেন, টেলিটক বাংলাদেশ লিমিটেড ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে এপ্রিল ২০২১ হতে নভেম্বর ২০২৩ মেয়াদে গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এম এ মান্নান প্রকল্পের বিষয়ে বলেন, প্রকল্পটির আওতায় টেলিটকে ২ হাজার ২০৪ কোটি টাকার বড় অংকের বিনিয়োগ করা হচ্ছে। এর লক্ষ্য হলো গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি নেটওয়ার্কের কাভারেজের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া।

প্রকল্পটির মূল উদ্দেশ্য তুলে ধরে মন্ত্রী আরো বলেন, গ্রামাঞ্চলের জনসাধারণকে সুলভ মূল্যে ৪জি প্রযুক্তি নির্ভর আধুনিক টেলিযোগাযোগ সেবা প্রদানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নেটওয়ার্কের গুণগতমান উন্নয়ন এবং সরকারের ঘোষিত লক্ষ্য অনুসারে ২০২১-২৩ সালের মধ্যে দেশে ৫জি প্রযুক্তি নির্ভর মোবাইল সেবা প্রদানের পূর্ব প্রস্তুতি হিসেবে বিদ্যমান কোর ও ট্রান্সমিশন নেটওয়ার্কের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 8 minutes আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 15 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 18 minutes আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক