হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে সড়ক আইন ২০১৯,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার মালিক-শ্রমিকদের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০১৯ ৭:২৪ পূর্বাহ্ণ

stop-bus-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে বিভিন্ন সময় দাবি আদায়ের জন্য পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আশ্বাসে দেশব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করেছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।বৈঠক শেষে রাত একটার পর সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানিয়েছে আজ থেকে সারাদেশে পণ্য পরিবহন স্বাভাবিক নিয়মে হবে।

কী দাবি মেনে নিয়েছে সরকার?
বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে রাত নয়টা থেকে টানা প্রায় চার ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বৈধ লাইসেন্স সংগ্রহের জন্য চালকদের ২০২০ সালের ৩০শে জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। যে লাইসেন্স দিয়ে তারা গাড়ি চালাচ্ছিলেন,সেই লাইসেন্সটি বহাল থাকবে। কিন্তু আগামী ৩০শে জুনের মধ্যে তারা তাদের সঠিক লাইসেন্সটি বিআরটিএ’র মাধ্যমে গ্রহণ করবেন, সেই ভাবে তারা কাজ শুরু করবেন এই প্রতিশ্রুতিতে আমরা একমত হয়ে সেই দাবিটা মেনে নিয়েছি। এছাড়া বিভিন্ন প্রকার গাড়ির ফিটনেস কাগজপত্র হালনাগাদ করতে যা সরকারি ফি ছিল তার প্রায় চারগুণ ফাইনের (জরিমানা) পরিমাণ ছিল। তারা সময়মত সেটা পরিশোধ করতে পারেনি বলেই এই ফাইন হয়েছে। আমরা বলেছি, মাননীয় যোগাযোগ মন্ত্রী সেগুলো পরীক্ষানিরীক্ষা করে সেইগুলো মেনে নেবেন বলে আমরা তাদের আশ্বাস দিয়েছি।

তিনি আরো বলেন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যে নয় দফা দাবি, তার মধ্যে যেগুলো আইন সংশোধনের ব্যাপার সেগুলো যোগাযোগ মন্ত্রীর কাছে সুপারিশসহ পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

যাতে করে তিনি পরবর্তী ব্যবস্থা, আইন মন্ত্রণালয়ে যেভাবে যেভাবে করার সেভাবে তিনি প্রক্রিয়ায় যেতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, লাইসেন্স যথাযথ করার জন্য চালকদের সময় দেয়া হলেও অবৈধ লাইসেন্সের মাধ্যমে কাউকে গাড়ি চালাতে দেয়া হবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সেই জায়গায় কঠিন অবস্থানে থাকবে বলে তিনি জানান।

মালিক-শ্রমিকদের জোট কী বলছে?
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানিয়েছেন, তাদের আন্দোলনের মুখে সরকার দাবি মেনে নেয়ায় তারা সন্তুষ্ট। মূলত ড্রাইভারদের যে জামিন অযোগ্য মামলা হবে,ওইগুলা আইনের ব্যাপার, ওটা ঠিক করতে সময় লাগবে। কিন্তু ওনারা (সরকার) কথা দিছে, মন্ত্রণালয় সুপারিশ পাঠিয়ে ওটা ঠিক করে দেবে।
এখন যেসব বিষয় নিয়ে সমস্যা আছে, আমরা আলোচনা করেছি তাতে বিআরটিএ’র সঙ্গে আলাদা আলাদা বসতে হবে। সেখানেও কিছু জটিলতা আছে, সেগুলো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। এজন্য বিআরটিএ চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হইছে।

মিঃ খান বলেন,পুলিশের সঙ্গেও কিছু কিছু সমস্যা আছে, অ্যাডিশনাল আইজি হাইওয়েকে দায়িত্ব দেয়া হইছে যেন অযথা কোন হয়রানি না হয়, হইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাস আমাদের দেয়া হইছে।এখন সরকার তাদের দাবি মেনে নেবার পর তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন কি না, এ প্রশ্নের জবাবে মিঃ খান বলেছেন, “আইন তো মেনে চলতেই হবে। কিন্তু আমাদের ওপর যে আইন দেয়া হইছে, কিছু কিছু ধারায় এমন জরিমানা ধার্য করছে যে সেটা গাড়ি চালাইয়া দেয়া সম্ভব না, জায়গা (জমি) বেইচা দেয়া লাগে এমন অবস্থা।এই সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধান করা হবে বলে আমাদের আশ্বাস দেয়া হইছে, আর আমরা সেই আশ্বাসের প্রেক্ষাপটে কর্মসূচী প্রত্যাহার করছি।

গত ১৮ই নভেম্বর সরকার নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরের ঘোষণা দেবার পর থেকে তা সংশোধনের দাবি তুলে সেদিন থেকেই দেশের বেশ কয়েকটি জেলায় পরিবহন ধর্মঘট ও কর্মবিরতি শুরু হয়। ১৯শে নভেম্বর ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পরদিন থেকে অর্থাৎ ২০শে নভেম্বর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। পণ্য পরিবহনের সঙ্গে সঙ্গে যাত্রী পরিবহনও ব্যাহত হয় বিভিন্ন জেলায়, যে কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 10 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 11 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 12 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 21 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক