হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া অনেক দর্শকের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

শত ভাগ বিদেশি চ্যানেল বন্ধ করা হয়নি যে সব ভারতীয় চ্যানেল মানুষ কম দেখে সে গুলো বন্ধ করা হয়েছে। বাংলাদেশ সময় গভীর রাতে লা লিগা বা প্রিমিয়ার লীগের খেলা মিস করেন না অনেকেই। বেশির ভাগ খেলা রাত থাকে। কিন্তু খেলা দেখার চ্যানেল নেই। একজন দর্শক জানান লা লিগার ফ্যান আমি। কিন্তু অন্য খেলা গুলো দেখি, টপ ফাইভ লীগের খেলার খোঁজ-খবর রাখি। সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দুর্ভাগ্যজনক যে চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে।

ফেসবুকে ফুটবল ফ্যানদের আমাদের কয়েকটা গ্রুপ আছে। সেখানে অনেকে হতাশা প্রকাশ করছে। যারা আমরা খেলা দেখি সব রকম তাদের জন্য ব্যাপারটা সমস্যা হয়ে গেছে। বাংলাদেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার ১রা অক্টোবর থেকে বাংলাদেশে বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা।

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না – বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেয়া হয়েছিল এসব চ্যানেলের দেশীয় পরিবেশকদের। বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার সংক্রান্ত একটি পুরনো আইন বাস্তবায়ন করতে গিয়ে শুক্রবার থেকে দেশটিতে সব রকম বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন দেশটির অনেক টিভি দর্শক।

আইনটিতে বলা আছে, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয়, সেসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন করা যাবে না, এই নিয়ম কার্যকর করতে গিয়ে শুক্রবার বিবিসি-সিএনএনসহ সব আন্তর্জাতিক খবরের চ্যানেল, খেলার চ্যানেল এবং ভারতীয় বিনোদন চ্যানেলগুলোসহ সব বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দেয় কেবল অপারেটররা, যা এখন পর্যন্ত বন্ধই রয়েছে। এদিকে সরকারের এই সিদ্ধান্তের পর ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছেন দর্শকরা। মাজমুয়া সুলতানা তাদের একজন।

তিনি বলেন “সারাদিন কাজের পর আমরা এক ঘণ্টায় দুইটা নাটক দেখি। এটাই বিনোদন। আমাদের সামনে বিকল্প ভালো কিছু আনতে হবে। আমরা সেটা দেখবো। এখন কোন কিছু বন্ধ করে দেয়া সমাধান হতে পারে না বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের আইনে রয়েছে বিদেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না। একই সঙ্গে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর কারণে কয়েক হাজার কোটি টাকা বিদেশি চ্যানেলের কাছে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে নানা মন্তব্য চলছে। অনেকে স্বাগত জানালেও, বাংলাদেশের চ্যানেলের অনুষ্ঠানের মান এবং বিষয়বস্তু যে তাদের বিনোদনের চাহিদা মেটাতে পারে না সেটাও উল্লেখ করছেন।
গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন সরকার বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ক্লিন ফিডের যে দাবি জানাচ্ছে সেটা পেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউ-ল্যাবের শিক্ষক অধ্যাপক সুমন রহমান এর কারণ ব্যাখ্যা করছেন।

বিজ্ঞাপনগুলো বিদেশি চ্যানেল না পেলে সেটা যে লোকাল টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চলে আসবে বিষয়টা এত সহজ না। কারণ লোকাল টেলিভিশন ইন্ডাস্ট্রিকে সেই পরিমাণ কেপেবল হতে হবে। তিনি বলেন এতকাল বিদেশি চ্যানেলগুলো যে কন্টেন্ট বানিয়েছে সেই কন্টেন্ট বানাতে হবে তাদের। এটা বানানোর সক্ষমতা যখন তারা অর্জন করবে তখনি কেবল বিজ্ঞাপনগুলো সেখানে যাবে। দ্যাটস এ লং ওয়ে টু গো। এখানে অনেক গুলো যদি এবং কিন্তু আছে। ফলে এখনি চ্যানেলগুলো বন্ধ করে ফেলার ফলে রাতারাতি লাভবান হয়ে যাবো এটা ভাবার কোন কারণ নেই।

এদিকে কেবল অপারেটরদের এসোসিয়েশন বলছে, সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চ্যানেলগুলো বন্ধ থাকবে।এসোসিয়েশনের নেতা আনোয়ার পারভেজ জানাচ্ছেন শুক্রবার মোবাইল কোর্ট অভিযান চালালেও আজ শনিবার কোথাও মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে না বলে তিনি জানান।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 2 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 6 hours আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে ড্রাগন চাষ করে সফল আজিজুর, ৩০ লাখ টাকার ফল
অর্থনীতি 7 hours আগে

দিনাজপুরে আ,লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি পালিত।
রংপুর 7 hours আগে

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 16 hours আগে

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন
আইন-বিচার 16 hours আগে

বগুড়ায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দৃঢ়
বগুড়া 1 day আগে

গাইন্ধায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক