admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২০ ৯:১৮ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েছেন তিন হাজারের বেশিঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজর ৬৭৯ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৯৭ জনের। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, এই একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪,৭২৭ টি নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪ টি। যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৮ জন। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৫৮৭ জন এবং নারী ৪১০ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ১০ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে সোয়া পাঁচ লাখ মানুষের।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সের হিসেবঃ
১১ থেকে ২০ বছর বয়সী ১ জন
৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন
৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন
৫১ থেকে ৬০ বছর বয়সী ৯ জন
৬১ থেকে ৭০ বয়সী ১১ জন
৭১ থেকে ৮০ বছর বয়সী ১ জন
৮১ থেকে ৯০ বছরের ২ জন।