admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৮৬৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৬৬৮। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৮৬৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৬৬৮ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৭১৮ জন হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।