হোম
দুর্ঘটনা

বাংলাদেশে  আম্পান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলের বাইরে নতুন নতুন এলাকায় হানা দিয়েছিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ মে, ২০২০ ৪:০০ পূর্বাহ্ণ

Ampan-attack-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে  আম্পান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলের বাইরে নতুন নতুন এলাকায় হানা দিয়েছিল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছের অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে প্রায় সাড়ে এগারোশ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এই আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন। দেশের বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, ব্রীজ-কালভার্টসহ অবকাঠামোর পাশাপাশি ঘরবাড়ি, কৃষি এবং চিংড়ি ঘেরসহ মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরকারি হিসাবে বিভিন্ন জেলায় প্রায় ৭৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৬জনের। দেশের ২৫টি জেলায় প্রায় দেড় কোটি মানুষ ঘূর্ণিঘড় আঘাত হানার আগের দিন থেকে বিদ্যুৎহীন রয়েছেন। এই ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবের চিত্রটা ছিল ভিন্ন ধরণের। উপকূলীয় অঞ্চলের বাইরে যে জেলাগুলোতে সাধারণত ঘূর্ণিঝড় হয় না, এসব জেলাতেও ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ পশ্চিমের জেলার পানের বরজ থেকে শুরু করে রাজশাহীতে মৌসুমী ফল আম এবং উত্তরের অন্য জেলাগুলোয় ধান এবং সবজির অনেক ক্ষতি হয়েছে। এসব এলাকা থেকে অনেকে বলেছেন, বড় ধরণের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা এবং প্রস্তুতি না থাকায় এর তাণ্ডব দেখে তারা হতবিহবল হয়ে পড়েন।

সরকারি হিসাবে বিভিন্ন জেলায় প্রায় ৭৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরেই কেন বিশ্বে সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় হয় বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান সরকার বলেছে, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের ৪৬টি জেলায় ফসলের অনেক ক্ষতি হয়েছে। কুষ্টিয়া থেকে শুরু করে ঝিনাইদহ-যশোর পর্যন্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের ঘূর্ণিঝড় নিয়ে ধারণা খুবই কম। সেখানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রও নাই। এবারও ঘূর্নিঝড় নিয়ে কোন আশংকা বা প্রস্তুতি ছিল।

কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের সারারাতের তাণ্ডব এই অঞ্চলের মানুষকে আতঙ্কিত করে। যশোরের চৌগাছা উপজেলার সীমান্বর্তী উজিরপুর গ্রাম থেকে ৬৫-বছর বয়স্ক একজন সমাজকর্মী এমদাদুল হক বলেছেন, এমন ঝড়ের সাথে তারা পরিচিত ছিলেন না।
এরকম ঝড় কোনদিন দেখি নাই। কালবৈশাখী ঝড় হয়েছে বা বিভিন্ন সময় নিম্নচাপের সাথে ঝড় হয়েছে। কিন্তু এরকম ব্যাপক ঝড় কখনও হয়নি। ফলে সেজন্য কোন প্রস্তুতিও আমাদের ছিল না। ক্ষয়ক্ষতি মনে করেন, জমিতে ধান পানির নীচে গেছে। পাটের আগা ভেঙে গেছে।ঘরবাড়ি এবং গাছ অনেক ভেঙে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে। যশোরসহ ঐ অঞ্চলের জেলাগুলোতে একরের পর একর জমিতে পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পান গাছের লতা বাঁশের খুঁটি দিয়ে উঠিয়ে রাখা হয়, সেটাকে বরজ বলা হয়। পানচাষীরা সাধারণত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে পান চাষ করে থাকেন। যশোরের প্রত্যন্ত একটি গ্রামের হারুনর রশিদ শাওন বলেছেন,তার চাষ করা দুই বিঘা জমির পানের বরজ পুরোটাই নষ্ট হয়ে গেছে। ঝড়ে আমার জমিতে পানের বরজ পুরোটা মাটিতে শুয়ে গেছে। এটা পুরোটাই নষ্ট হয়ে গেলো। ঘূর্ণিঝড়টি এবার রাজশাহী অঞ্চলেও দাপট দেখিয়েছে। সেখানে মৌসুমী ফল আমের ব্যাপক ক্ষতি করেছে।

Image may contain: tree, outdoor and nature

আমচাষীরা বলছেন, প্রায় ২৫ শতাংশ আম নষ্ট হয়েছে। রাজশাহী বাঘা এলাকায় আমের ক্ষতি বেশি হয়েছে। সেখান থেকে একজন আমচাষী বলেছেন, আমরা অনেক পরিচর্যা এবং অনেক টাকা খরচ করে ভালই আম হয়েছিল। কিন্তু সেটা এতই ঝড় হয়েছে যে বলা ভাষা নাই। মানে গাছের নীচে একেবারে আম পড়ে, শুধু আম আর আম, মাটি দেখা যাচ্ছে না। মানে মাটি সবুজ হয়ে গেছে আমের কারণে। তিনি আরও বলেছেন, ঝড়ের কারণে মাটিতে পড়ে নষ্ট হওয়া এই আম ৩০টাকা কেজি দরে এখন বিক্রি হচ্ছে। মানে ৭৫ কেজির এক বস্তা আম মাত্র ৩০টাকায় বিক্রি হচ্ছে। তাহলে বলেন, আমরা কীভাবে বাঁচবো।

চাঁপাইনবাবগঞ্জ এলাকার আম বাগানগুলোতে অবশ্য সেভাবে ক্ষতি হয়নি। এছাড়া বগুড়া সহ উত্তরের জেলাগুলোতে ধান এবং স্বজির অনেক ক্ষতি হয়েছে।

বগুড়া থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হোসনে আরা বলেছেন, উপকূলের বাইরের জেলাগুলোতে ঘূর্ণিঝড় নিয়ে অভিজ্ঞতা না থাকায় এসব জায়গায় ক্ষতি বেশি হয়েছে। এই নন কোস্টাল বেল্টে মানুষের প্রস্তুতি থাকে না। সেজন্য এই ঘূর্ণিঝড়ের তান্ডবে মানুষ হতবিহবল হয়ে যায়।

Image may contain: tree, plant, sky, outdoor and nature

এবং ক্ষতিও হয়েছে অনেক বেশি। কৃষিমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক বলেছেন, সারাদেশে ধানের বেশিরভাগই আগে কেটে ফেলা সম্ভব হয়েছে। সেজন্য জমিতে থাকা ধানের ১০ শতাংশের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ডাল এবং আমের বেশি ক্ষতি হয়েছে। সাতক্ষীরা থেকে আম আগে বাজারে আসে। সেখানে ৬০ শতাংশ আমই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি হিসাবেই বলা হচ্ছে।

ডঃ রাজ্জাক বলেছেন, রাজশাহী এবং সাতক্ষীরায় ঝড়ের কারণে গাছ থেকে পড়ে যাওয়া আম সরকারিভাবে কিনে আমচাষীদের ক্ষতি কিছুটা পুষিয়ে দেয়ার চেষ্টা করা হবে। এদিকে সরকারের নীতিনির্ধারকদের অনেকে বলেছেন, এই ঝড়ে যতটা ক্ষতি আশংকা করা হয়েছিল, ততটা হয়নি। সেটা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু করোনাভাইরাসের দুর্যোগের মাঝে ক্ষতি যা হয়েছে, সেটাও কম নয় বলে তারা মনে করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 1 hour আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 5 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 13 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক