হোম
আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্যআকাশপথ উন্মুক্ত করে দিচ্ছে , উঠছে ভ্রমণ নিষেধাজ্ঞা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশিদের জন্যআকাশপথ উন্মুক্ত করে দিচ্ছে , উঠছে ভ্রমণ নিষেধাজ্ঞা। করোনার সংক্রমণের এক পর্যায়ে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে রীতিমতো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বাংলাদেশ। আবার অনেক দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ধীরে ধীরে সেই অচলাবস্থা কাটছে। বাংলাদেশ যেমন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তেমনি বাংলাদেশি নাগরিকদের জন্য অন্যরা আকাশপথ উন্মুক্ত করে দিচ্ছে।বাংলাদেশের নাগরিকরা এখন যে কোনো দেশে যেতে পারছেন। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কিছু দেশ বিধি-নিষেধ আরোপ করে রেখেছে। যেমন ব্রিটেন বাংলাদেশকে রেখেছে লাল তালিকায়।

অর্থাৎ, বাংলাদেশ থেকে কোনো যাত্রী সেখানে গেলে হোটেল কোয়ারেন্টাইনসহ নানা ভোগান্তিতে পড়তে হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন এই বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ভারতের আকাশ খুলে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য। শুধু পর্যটন ভিসা ছাড়া অন্য সব ভিসাই চালু করেছে দেশটি। তেমন কোনো বিধিনিষেধও নেই। যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তারা তুরস্কে যেতে পারবেন অনায়াসেই, কোয়ারেন্টাইন কিংবা অন্য কোনো বিধিনিষেধ নেই। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট বাধ্যতামূলক করে অস্ট্রেলিয়ার দরজা খোলা হয়েছে বাংলাদেশের জন্য।

আরব আমিরাতের ক্ষেত্রেও বাংলাদেশিদের জন্য সব ভিসা খুলে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরে গিয়ে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। ১ সেপ্টেম্বর বাংলাদেশসহ ২৪টি দেশের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। সৌদি আরবে প্রবেশ করা যাচ্ছে ১ আগস্ট থেকে। বাংলাদেশের যাত্রীদেরকে সীমিত আকারে ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা।

এভাবে প্রায় সব দেশই এখন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। দেশে করোনার সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধগুলোও ধীরে ধীরে উঠে যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এখনো ২৭টি দেশের ওপর নানা রকম বিধিনিষেধ বহাল রেখেছে সিভিল এভিয়েশন অথরিটি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 11 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 11 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 11 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 1 day আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক