admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে আরও ১৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।