admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ১২:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগির ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল। এতে বলা হয়, এদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাত হয়েছে। এ সময় তাদের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভুটানের রাষ্ট্রদূত। এ সময় রিনচেন কুয়েন্টসিল সবজি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভুটান দেওয়া স্বীকৃতির ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও দুই জনের মধ্যে এ সময় আলোচনা হয়।