হোম
আইন-বিচার

বরগুনায় ৫ মাস ধরে বিচারক শূন্যতায় অচল আমতলী আদালত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় পাঁচ মাস ধরে কোনো বিচারক নেই। এতে বাড়ছে মামলার জট এবং ব্যাহত হচ্ছে বিচারাধীন প্রায় ২ হাজার ৭০০ মামলার নিয়মিত কার্যক্রম। সপ্তাহে দুই দিন বরগুনা থেকে একজন বিচারক গিয়ে আদালতের কার্যক্রম পরিচালনা করলেও সেটাও এখন বন্ধ। এমন অবস্থায় আদালতে দ্রুত একজন বিচারক পদায়নের দাবি জানিয়েছেন বিচারপ্রার্থীরা। আদালত সূত্রে জানা যায়, বরগুনা আমতলী এবং তালতলী উপজেলার ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালিত হয় আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আমতলী এবং তালতলী থানায় গ্রেফতার আসামিদেরও এই আদালতে হাজির করা হয়। বর্তমানে আদালতটিতে প্রায় ২ হাজার ৭০০ মামলা বিচারাধীন। সবশেষ ১২ সেপ্টেম্বর এ আদালত নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়েছে।

সরেজমিনে আদালত ঘুরে দেখা যায়, গত প্রায় ৫ মাস ধরে আদালতের একমাত্র বিচারকের পদটি শূন্য থাকায় তালাবদ্ধ রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ, বিচারকের খাসকামরাসহ আদালত সংশ্লিষ্ট বিভিন্ন কক্ষ। এছাড়াও আদালতের নিয়মিত কার্যক্রম না থাকায় খোলা রয়েছে আদালতের হাজতখানা। অন্যদিকে মামলার জন্য দূরদূরান্ত থেকে আদালতে এসে বিচারক না থাকায় ফিরে যাচ্ছেন বিচারপ্রার্থীরা। কোনো মামলাতেই হচ্ছে না সাক্ষ্যগ্রহণ বা রিমান্ড শুনানি। পুলিশের হাতে গ্রেফতার আসামিদের আদালতে হাজির করতে নিয়ে যেতে হচ্ছে বরগুনায়। এতে বেড়েছে মামলার জট ও দীর্ঘসূত্রিতা। আর ভোগান্তিতে পড়ছেন আদালতের মামলার সঙ্গে সম্পৃক্ত দুই উপজেলার অন্তত ১৫ হাজার মানুষ।

আদালতে হাজিরা দিতে আসা ইউনুস মুন্সী নামে এক দিনমজুর জাগো নিউজকে বলেন, আদালতে বিচারক না থাকায় অনেক সমস্যা হচ্ছে। হাজিরা দিতে এসে দেখি বিচারক নেই। আমার এখানে আসতে-যেতে ১০০০ টাকা খরচ হয়। আবার যেদিন এখানে আসি সেদিন বাইরের কাজও করতে পারি না। এতে যেমন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তেমনি মানসিকভাবেও।

মো. মাসুম জোমাদ্দার নামে এক স্থানীয় বাসিন্দা জাগো নিউজকে বলেন, এখানে বিচারক নেই, তাই অনেক হয়রানিতে পড়তে হচ্ছে। যদিও দুই এক সময় বিচারক আসেন তাও বরগুনায় কোর্ট শেষ করে তারপর আসেন। এমনিতেই মামলার ভোগান্তি, তার ওপর আবার আদালতের এই ভোগান্তি। আবার বরগুনা যদি যাওয়া লাগে তাহলে অর্থনৈতিক ভোগান্তিতেও পড়তে হয়।

এ বিষয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও (এএসআই) এএসএম মুছা জাগো নিউজকে বলেন, গত বছরের ১২ সেপ্টেম্বর আদালতের বিচারক মো. আরিফুর রহমান ঢাকায় বদলি হন। এরপর থেকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরিয়তুল্লাহ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব সপ্তাহে দুইদিন বা তিনদিন আদালত পরিচালনা করতেন। কিছুদিন ধরে আমাদের বরগুনায় গিয়ে কোর্ট করতে হচ্ছে। এতে মামলা কার্যক্রমে বেশ বিড়ম্বনা হচ্ছে। ধার্য তারিখের নথিগুলো আমরা নিয়মিত উপস্থাপন করতে পারি না। এছাড়া রিমান্ড শুনানি থাকলে জেল থেকে আসামি নিয়ে আসতেও কষ্ট হয়। আদালতের বিচারিক ও দাপ্তরিক কাজের জন্য একজন বিচারক থাকা খুব জরুরি।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানান, গত পাঁচ মাস ধরে আমতলী আদালতে নিয়মিত বিচারক নেই। মামলার জট বাড়ছে, মানুষ ভোগান্তিতে পড়ছে। সপ্তাহে বরগুনা থেকে একজন বিচারক গিয়ে বিচারকার্য পরিচালনা করলেও জরুরি কোনো মামলা করতে হলে তাদের বরগুনায় আসতে হয়। যত দ্রুত সম্ভব আমতলী চৌকি আদালতে একজন হাকিম একান্ত প্রয়োজন। আমি এ বিষয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ও দায়রা জজ বাহাদুরের সঙ্গে আলাপ করেছি। আশা করছি অতি দ্রুতই এখানে একজন বিচারক আমরা পাবো।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন জাগো নিউজকে বলেন, আমতলী ও তালতলী উপজেলার একমাত্র চৌকি আদালতে বিচারক না থাকায় বরগুনায় আসতে দুই উপজেলার মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। বিশেষ করে খরস্রোতা পায়রা নদী পার হয়ে বরগুনা আসতে হচ্ছে। আমি এ বিষয়ে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি। বিচারক প্রদানের বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 23 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক