admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত মোঃ হায়দার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
০৯ জানুয়ারি(সোমবার) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক নুর মোঃ শাহরিয়া কবির দীর্ঘ ১১ বছর পর এই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত মোজাহারের ছেলে মোঃ হায়দার আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
পিপি আশেকুর রহমান সুজন জানান, ২০১১ সালের ২৭ মে রাত সাড়ে ৮ টার দিকে আসামি হায়দার আলী প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর বাবা ও মা বাড়িতে ছিলেন না। পরের দিন ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানায়। ধর্ষণের মূক্তভোগী ওই ছাত্রীর মা হায়দার আলীকে একমাত্র আসামি করে গসবতলী থানায় ধর্ষণের মামলা করেন। সেই মামলায় দীর্ঘ ১১ বছর পর আজ সোমবার দুপুরে আদালত হায়দার আলীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছেরর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা দেন।